মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করের হার নয়, করদাতার সংখ্যা বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করের হার নয়, করদাতার সংখ্যা বাড়াতে চায় বর্তমান সরকার। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। যার হাওয়া আমাদের দেশেও লেগেছে। এজন্য করহার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়াতে হবে। এতে অর্থনৈতিক চাপ কমবে।’

রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় রাজস্ব বোর্ডের নতুন ভবন উদ্বোধন করার পর রাজস্ব সম্মেলন-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘শুধু সাধারণ মানুষ বা ব্যবসায়ী না, প্রধানমন্ত্রীকেও কর দিতে হবে, সংসদ সদস্যদের কর দিতে হবে। নিজেরা আগে কর দিলে তবেই সবাই কর দিতে উৎসাহিত হবে।’

শেখ হাসিনা বলেন, মানুষকে জানাতে হবে, বুঝাতে হবে যে আপনি যে কর দেন তা আপনার কাজেই লাগে। আজকে দেশের যে উন্নয়ন তার সবই হয়েছে করের টাকায়। তাই যারা এই সুফলটা ভোগ করছেন তাদের তো কিছু না কিছু দিতে হবে। রাষ্ট্র তো আর সব নিজ থেকে দিতে পারবে না।

কর ফাঁকির বিষয়ে কঠোর হওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, যারা কর ফাঁকি দেন, বা দেয়ার চিন্তা করেন তারা সেখান থেকে বেরিয়ে আসেন। কর দেয়ার পদ্ধতি ডিজিটাল হয়ে গেলে সেটা আর পারবেন না।

তিনি বলেন, ‘এখন মানুষের হাতে টাকা বেড়েছে। ফলে উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে করদাতা মানুষ বৃদ্ধি পেয়েছে। তাই প্রচার বাড়াতে হবে, মানুষকে সচেতন করতে হবে যে, আপনি যে সেবাটা ভোগ করছেন তা আপনাদের টাকায়। সঠিক সময়ে সঠিক পরিমাণে কর দিলে সামনে সেবা আরও ভালো পাবেন।’

রাজস্ব বোর্ড দেশের ৮৬ শতাংশের বেশি কর আহরণ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট দেশে রূপান্তরিত করতে চাই। এটাই আমাদের লক্ষ্য। রাজস্ব বোর্ড দেশের ৮৬ শতাংশের বেশি আহরণ করেছে। সামনে আরও দক্ষতার সাথে কাজ করতে হবে।

তিনি বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সবকিছুর দাম বেড়েছে। বেশি দামে কিনে আনছে সরকার। ভর্তুকি দিয়ে কমমূলে আমরা দেশের মানুষকে দিচ্ছি। কৃষিতে ভর্তুকি দিচ্ছি। করোনার সময়ে আমরা প্রণোদনা প্যাকেজ দিয়েছি। সরকার যাতে রাষ্ট্র চালাতে পারে সেদিকে মানুষকে দৃষ্টি দিতে হবে। যাতে মানুষের কষ্ট না হয় সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি। রাজস্ব আয় বাড়াতে কাজ করতে হবে। মানুষের অর্থনৈতিক সক্ষমতা যত বাড়বে, দেশ ততো এগিয়ে যাবে।

রাজস্ব কর্মকর্তাদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন ভবন করে দিয়েছি। সেই ভবনে বসে বেশি বেশি রাজস্ব আহরণে কাজ করবেন।

একই রকম সংবাদ সমূহ

শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান

ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছবিস্তারিত পড়ুন

  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে : চিফ প্রসিকিউটর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী