শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুত্রবধূকে অন্যত্র বিয়ে দিলেন শ্বশুর!

ঘটনাটি ভারতের। দেশটির ওড়িশার সাবেক বিধায়ক নিজের পুত্রবধূকে অন্যত্র বিয়ে দিয়েছেন।

জানা গেছে, প্রায় দেড় বছর আগে করোনাভাইরাসে আক্রান্ত মৃত্যু হয় বিধায়ক নবীন নন্দের ছেলে সম্বিত নন্দের। তাই পুত্রবধূর ভবিষ্যতের কথা চিন্তা করে পুত্রবধূ মধুস্মিতাকে অন্যত্র বিয়ে দেন তিনি।

গত ২৪ জানুয়ারি ভুবনেশ্বরের নয়াপল্লি এলাকার লক্ষ্মী মন্দিরে বালাসোর জেলার রেমুনার শিব চন্দনের সঙ্গে হিন্দু রীতি অনুযায়ী মধুস্মিতার বিয়ে দেন প্রাক্তন ওই বিধায়ক।
২০২১ সালের মে মাসে কোভিডে আক্রান্ত হন সম্বিত। এরপর তার ফুসফুসে সংক্রমণ দেখা দেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৮ বছর বয়সে তার মৃত্যু হয়। এরপরই বিধবা পুত্রবধূর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রাক্তন ওই বিধায়ক।

সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠান সম্পর্কে একটি আবেগপূর্ণ পোস্ট করে প্রাক্তন বিধায়ক লেখেন, “এটি আমার জন্য একটি স্মরণীয় দিন। আমি জানি না আমি ঠিক করছি না কি ভুল করছি। যাই হোক, আমি আমার পুত্রবধূকে হিন্দু আচার-অনুষ্ঠান মেনে বিয়ে দিয়েছি। তার বাবা এতে সম্মতি দিয়েছেন। ঈশ্বর তাদের আশীর্বাদ করুন।”

এই পদক্ষেপের জন্য প্রাক্তন বিধায়কের প্রশংসা করে সমাজকর্মী ঋতুপূর্ণা মোহান্তি বলেন, “জনপ্রতিনিধি হিসেবে নন্দ দৃষ্টান্তমূলক এবং সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। তিনি সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।”

উল্লেখ্য, মধুস্মিতার পরিবারের সম্মতি পেয়ে বিয়ে অনুষ্ঠিত হয়। প্রাক্তন বিধায়ক তার ছেলে সম্বিতের মৃত্যুর পর তাকে সব রকম সমর্থন করে যাচ্ছিলেন। বিয়ের অনুষ্ঠানে উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এই বিয়েতে খুশি উভয় পক্ষ। প্রাক্তন বিধায়কের পাশাপাশি কনে মধুস্মিতাও এই খুশি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, কালিঙ্গাটিভি, দ্য প্রিন্ট, সমবাদ, হিন্দুস্তান টাইমস

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের এক মাসের মাথায় তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনেরবিস্তারিত পড়ুন

তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় সংকটবিস্তারিত পড়ুন

মমতার তৃণমূলে ভাঙন, বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা বানালেন ৫৮ বিদ্রোহী বিধায়ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস।বিস্তারিত পড়ুন

  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, অধিকাংশই বিদেশি নাগরিক
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • বিজেপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে বসলেন মমতা
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ
  • পশ্চিমবঙ্গে গরু-বাছুর জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল কলকাতা হাইকোর্টের
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • পশ্চিমবঙ্গে মাদ্রাসাতেও গাওয়া বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’
  • বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্য
  • সায়নী ঘোষের মাথার দাম কোটি রুপি ঘোষণা, যা বললেন সেই বিজেপি নেতা