শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনসহ অবকাঠামো উন্নয়ন করব : কাজী আলাউদ্দিন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনির ফটিকখালীতে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে আশাশুনিয়া উপজেলার খাজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ফটিকখালী সার্বজনীন মন্দিরের মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় স্কুল শিক্ষক শিবপদ মন্ডলের সভাপতিত্বে ও খাজরা ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা-০৩ আসনের বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আব্দুর রশিদ মিয়া, আজারুল ইসলাম মন্টু, বোরহান উদ্দিন বুলু, বাবুর তুষার কান্তি, বাবু প্রীতিশরায়, বাবু বিশ্বজিৎ রায়, কিংকর কুমার মন্ডল, মনিন্দ্রনাথ মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২০০১ সালের পহেলা অক্টবরের নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছিলো আমি সে নির্বাচনে আওয়ামী লীগের হেবিওয়েট প্রাক্তনমন্ত্রী ডাক্তার রুহুল হক সাহেবকে আল্লাহপাক ৪২ হাজার ভোটের ব্যবধানে আমাকে জয়যুক্ত করে কালিগঞ্জ-দেবহাটার ১৭টি মেহনতী মানুষের কাছে পাঠিয়েছিলেন। সেই ১৭টা ইইনয়নে ৫বছরের মধ্যে আমি কাকশিয়ালী নদীর উপরে বিশাল বড় ব্রীজ, খানজিয়া নদীর উপরে ব্রীজ, শাখরা কোমরপুরে ব্রীজ, বাঁশতলা ব্রীজসহ অসংখ্য ব্রীজ নির্মাণ করতে পেরেছিলাম। কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজ, কাজী আলাউদ্দিন হাইস্কুল,নলতা কলেজ, দেবহাটা কলেজসহ অসংখ্য কলেজ শুরু করেছিলাম, এমপিওভুক্ত করেছিলাম আর ভবণ নির্মাণ করেও দিয়ে এসেছিলাম। এবং পার্লামেন্টে বারবার বলে বলে ফায়ার স্ট্রেশন এনেছিলাম।

তিনি আরো বলেন, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নের জলাবদ্ধতা নিরশনে কাজ করব। এখানে কোন বিল জলাবদ্ধতা থাকবে না। পরিকল্পিতভাবে কালভার্ট নির্মাণ করবো। এই ইউনিয়নে অসংখ্য কাঁচা রাস্তা রয়েছে, সেগুলিকে পাকা রাস্তায় রূপান্তরিত করবো। তাই আমি এই এলাকার সকল হিন্দু, মুসলিম ভাই ও বোনেদের কাছে অনুরোধ রাখবো আগামী জাতীয় নির্বাচনে ধানেরশীষ প্রতিকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় পূজা কমিটির হাতে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক অনুদানের চেক তুলে দেন কাজী আলাউদ্দিন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার