শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি বাঙালি জাতির অবিচ্ছেদ্য অংশ’: সাতক্ষীরার ডিসি মোস্তফা কামাল

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি বাঙালি জাতির জন্য এক অবিচ্ছেদ্য অংশ, যাদের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ।’

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গায় যুদ্ধের স্মৃতিচারণ “রণাঙ্গনে ১৯৭১” ও দোয়া অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে বালিয়াডাঙ্গা বাজারে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

সাতক্ষীরার ডিসি মোস্তফা কামাল আরো বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে এ অঞ্চলের মধ্যে অন্যতম ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিলো বালিয়াডাঙ্গায়। সেই রণাঙ্গনে যারা শহীদ হয়েছিল তাদের স্মৃতিচারণে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুণ সমাজ মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রতে সহায়ক হবে।’

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাপ্টেন মাহবুদ্দীন বীরবিক্রম, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দিন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা ও ঢাকা‌ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন।

বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভুট্টোলাল গাইনের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া থানার তদন্ত ওসি হারান চন্দ্র পাল, যুদ্ধাকালীন কমাণ্ডার ‌‌আব্দুল গফ্ফার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আবু বকর ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা ‌‌আব্দুল মোমিন, সাহেদ আলী, আব্দুর রশিদ, যোদ্ধাহত হাসান-উজ-জামান, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, প্রধান শিক্ষক বদরুজ্জামান, আমজাদ হোসেনসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঝাউডাঙ্গা ইউনিয়নের সহ সম্পাদক দেলোয়ার হোসেন।

পরে শহীদ মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া‌ পরিচালনা করেন মাহবুল ইসলাম।

এর আগে মুক্তিযোদ্ধা সন্তান শামীম হোসেনের কুরআন তেলাওয়াত ও বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা