রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘মননশীলতা বৃদ্ধিতে খেলাধূলা’: কলারোয়ায় হামিদ সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনীতে লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন, ‘মননশীলতা বৃদ্ধিতে খেলাধূলা অন্যতম সহায়ক। ক্রীড়াঙ্গনে মনোনিবেশ থাকলে মাদক, সন্ত্রাস কাছে আসতে পারে না। বর্তমান সরকার গ্রামীণ পর্যায়ে খেলাধূলাকে গুরুত্ব দিয়ে নানান কর্মসূচি বাস্তবায়ন করছে।’

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুরে ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেরালকাতা ইউপির প্রয়াত চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের স্মৃতিতে স্থানীয় প্রাইমারি স্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরার ঘোনা ফুটবল একাদশ।

এর আগে সকালে উদ্বোধনী খেলায় স্বাগতিক বলিয়ানপুর ফুটবল একাদশকে পরাজিত করে সাতক্ষীরার ঘোনা ফুটবল একাদশ।
২য় খেলায় সাতক্ষীরার চুপড়ি ফুটবল একাদশকে পরাজিত করে শার্শার কুঠিবাড়ী ফুটবল একাদশ।
বিকেল ফাইনাল খেলায় কুঠিবাড়িকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঘোনা।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন চ্যাম্পিয়ন দলের খেলোয়ার তাজমুল হোসেন।

খেলাগুলি পরিচালনা করেন মাস্টার মাসুদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, মোশারাফ হোসেন ও রাশেদুল ইসলাম।

পুরস্কার হিসাবে চ্যাম্পিয়ন দলকে ’ঘোড়া’ ও রানার্সআপ দলকে ’ছাগল’ প্রদান করা হয়।

বিকেলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আবু বক্কার ছিদ্দিকী।

ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ.লীগ নেতা সরদার আমজাদ হোসেন, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, কলারোয়া থানার সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পাল, থানার এসআই ইস্রাফিল হোসেন, ইউনিয়ন পরিষদের দায়িত্বরত প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ, ইউনিয়ন আ.লীগের সিনিয়ির সহ-সভাপতি আব্দুর রউফ, প্রয়াত আব্দুল হামিদের পুত্র টুর্নামেন্টের আয়োজক মঞ্জুরুল সোহাগ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল