শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মেয়রের চেয়ার দখলের চেষ্টা করেছে বরখাস্ত হওয়া মেয়র

সাতক্ষীরা পৌরসভায় মেয়রের চেয়ার দখলের চেষ্টা করেছে বরখাস্ত হওয়া মেয়র। বুধবার বেলা ১২ টায় সাতক্ষীরা পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতিতে পৌরসভা ত্যাগ করেন বরখাস্ত হওয়া মেয়ের তাসকিন আহমেদ চিশতি।

জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক পত্রে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত হয়ে হাজতে থাকায় মেয়ের চিশতীকে সাময়িক বরখাস্ত করে। একই সাথে প্যানেল মেয়র কাজী ফিরোজ হোসেনকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব প্রদান করে।

স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়েছে, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ এর বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা থাকায় সে জেল হাজতে রয়েছে । এছাড়া তাকে মেয়র এর পদ হতে অপসারণের কার্যক্রম শুরু হওয়ায়, স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন নং ৪৬.00.0000.063.27.27.22.231 তারিখ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ মূলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এমতাবস্থায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৪০(২) অনুযায়ী সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র-১ জনাব কাজী ফিরোজ হাসান কে উক্ত পৌরসভার মেয়রের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হলো। পরে গত ৯ ফেব্রুয়ারি জেলা ও দায়রা জজ বরকত হওয়া মেয়র তাসকিন আহমেদ চিশতি কে জামিনে মুক্তি দেন।

সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে আমি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়েছেন। মন্ত্রণালয়ের নির্দেশ না পাওয়া পর্যন্ত আমি মেয়ের পদে বহাল থাকব।

তিনি বলেন, বরখাস্ত হওয়া মেয়ের তাসকিন আহমেদ চিশতি মন্ত্রণয়ের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন। হাইকোর্ট তাকে স্বপদে ফিরিয়ে দিয়েছেন বলে তিনি দাবি করছেন। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে পুনঃ বহাল করেনি।

ফিরোজ হাসান বলেন আজ তাজকিন আহমেদ ২০-২৫ জন বহিরাগত লোক নিয়ে পৌরসভার আসেন মেয়রের চেয়ার দখল করে যোগদান করতে। একপর্যায়ে তিনি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালালে তাঁকে বাইরে যেতে বলা হয়। এছাড়া পৌর সভার কাজে বাধাগ্রস্ত করায় তার বিরুদ্ধে সাতক্ষীরা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা নাজিমউদ্দিন বলেন, একজন আইনজীবীর চিঠির অনুলিপি দিয়ে তিনি যোগদান করতে চেয়েছিলেন। কিন্তু আদালতের আদেশের আনুষ্ঠানিক কপি ছাড়া তাঁর যোগদান করার সুযোগ নেই।

বরখাস্ত হওয়া মেয়ের তাজকিন আহমেদ চিশতী জানান, আদালতের নির্দেশ অনুযায়ী বর্তমানে মেয়র পদে তার দ্বায়িত্ব বুঝে নিতে কোন বাধা নেই। কিন্তু ভারপ্রাপ্ত মেয়র ও সরকারদলীয় কর্মকর্তারা আদালতের সেই নির্দেশ লঙ্ঘন করেছেন। তিনি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন।

স্থানীয় সরকার বিভাগ এর সাতক্ষীরা শাখার উপপরিচালক মাশরুবা ফেরদৌস জানান, নিয়ম অনুযায়ি হাইকোর্টের স্থগিতাদেশ আদেশ তার অফিসের মাধ্যমে তাদের প্রধান কার্যালয়ে পাঠাতে হবে। সেখান থেকে পূণরায় চিঠি আসার পরই মেয়র দায়িত্ব বুঝে নিতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব