সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সম্মেলন।। পান্না সভাপতি, জিয়া সম্পাদক

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক এম এম ইমরান খাঁন পান্নার সভাপতিত্বে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নেংগুড়াহাট ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. ফারুক হোসেন।

প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন।

ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জুয়েল ও তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ সরদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন, মণিরামপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আবুল ইসলাম, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র নেতা মাস্টার মো. আমীর আলী খাঁ, সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স. ম আলাউদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মো. আব্দুল কুদ্দুস, মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মো. শিপন সরদার, মো. ইয়াহিয়া রাজু সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ ও দলের সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চুর সভাপতিত্বে কাউন্সিলদের সর্বসম্মতিক্রমে ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক এম এম ইমরান খাঁন পান্নাকে সভাপতি ও মো. জিয়াউর রহমান জিয়াকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি ঘোষনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা