শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বছরের প্রথম পূর্ণচন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশেও

আজ শুক্রবার সৌরজগতে চন্দ্রগ্রহণ ঘটবে। এটি হচ্ছে এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এ চন্দ্রগ্রহণ দেখা যাবে বাংলাদেশ থেকেও। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাত ৯টা ১৪ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। রাত ১১টা ২২ মিনিটে সর্বোচ্চ গ্রহণ ঘটবে এবং রাত ১টা ৩১ মিনিটে শেষ হবে।

এ বিষয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, চন্দ্রগ্রহণ অবলোকন উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভবনের ছাদে শক্তিশালী টেলিস্কোপ স্থাপন করা হবে। আবহাওয়া অনুকূল অর্থাৎ আকাশ পরিচ্ছন্ন থাকলে সাধারণ নাগরিক বা দর্শকরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে এ চন্দ্রগ্রহণ দেখতে পারবে।

গ্রহণটি একটি উপচ্ছায়াজনিত গ্রহণ। পৃথিবীর প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশকে উপচ্ছায়া বলে, যা চাঁদের ওপর পড়লে গ্রহণকালে পূর্ণিমার চাঁদ কিছুটা অনুজ্জ্বল দেখা যাবে। কিন্তু চাঁদের পূর্ণ বা আংশিক কোনোটিই পৃথিবী থেকে অদৃশ্য হবে না। পৃথিবীর অধিকাংশ জায়গা থেকে এ চন্দ্রগ্রহণ দেখা যাবে। যার মধ্যে রয়েছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা।

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা