মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মা–বোনদের কর্মসংস্থান ও টেকসই বেড়িবাঁধের অঙ্গীকার কাজী আলাউদ্দিনের

মা–বোনদের স্বাবলম্বী করা, আশাশুনিতে কর্মসংস্থান সৃষ্টি, জলবদ্ধতা নিরসন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ এই প্রতিশ্রুতিকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় এই প্রতিশ্রুতি দেন।

শনিবার (২২ নভেম্বর) বিকালে আনুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মো. নুরুল হক খোকন।

প্রধান অতিথি কাজী আলাউদ্দিন বলেন, আমি নির্বাচিত হতে পারলে এক বছরের মধ্যেই আশাশুনি উপজেলার জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করব। জলবদ্ধতা নিরসনে সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপকূলের মানুষের জন্য সুপেয় পানির টেকসই সমাধান করব। পাশাপাশি আশাশুনি উপজেলাকে একটি ইকোনমিক জোন গড়ে তোলা হবে, যাতে এখানকার অর্থনীতি বদলে যায়।

এ সময় আরও বক্তব্য রাখেন , কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আমিনুর রহমান মিনু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আব্দুর রশিদ মিয়া, মোঃ আব্দুল আলিম, আজারুল ইসলাম মন্টু, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার বশির আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আওয়াল ছোট, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা তাতিদলের সভাপতি আমির হোসেন বাদশাহ, উপজেলা কৃষকদলের সভাপতি মো: লিয়াকত হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো: নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরে আলম সোরয়ার লিটন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আছাদুল ইসলাম আছাদ প্রমুখ।

বক্তারা বলেন,নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে হবে। কারণ তিনি ক্ষমতায় থাকুক বা না থাকুক আশাশুনি –কালিগঞ্জের মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছেন। উপকূলের মানুষের দুর্দশা, জলবদ্ধতা, বেড়িবাঁধ সংকট, কর্মসংস্থানএই সব সমস্যার সমাধান করতে সক্ষম একমাত্র যোগ্য প্রার্থী কাজী আলাউদ্দিন। তাঁর জয় মানে আশাশুনির উন্নয়ন, মানুষের নিরাপত্তা, মা–বোনদের কর্মসংস্থান এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের বাস্তবায়ন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

‎সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

সাতক্ষীরায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সদর জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের