বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে বহু অপকর্মের হোতা কাদেরে বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের রামপুর গ্রামের মামলাবাজ, সুদখোর, আদমব্যবসায়ী, মাদক দ্রব্য ব্যসায়ী ও নারী লোভী কাদেরের অপকর্মের বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারসহ শান্তিপ্রিয়, সচেতন ও নিরীহ এলাকাবাসী। শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩ টায় মশি^মনগর ইউনিয়নের রামপুর মোড়ে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত রামপুর গ্রামের শতাধিক শিশু ও নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ বিষয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী বলেন- কাদের একজন নারী লোভী, সুদখোর, আদমব্যবসায়ী ও মাদক ব্যবসায়ী। এছাড়া সে বহু অপকর্মেন সাথে জড়িত। কাদের আলেমদেরকে সব সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকে। সে এলাকার নিরীহ মানুষদেরকে অহেতুক মামলা দিয়ে হয়রানি করে। আমরা তার অত্যাচার অতিষ্ঠ। আমরা প্রশাসনের কাছে, কাদেরের অপকর্মের কঠিন বিচার চাই। স্থানীয় মসজিদের ইমাম মোঃ রাসেল হোসেন বলেন- যারা মসজিদে নামাজ পড়েন তাদেরকে কাদের দেখতে পারে না। তাদেরকে গালিগালাজ করেন। বিশেষ করে আলেমদের তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। স্থানীয় গৃহবধু মিতা খাতুন বলেন- কাদেরের অত্যাচারে আমরা (এলাকাবাসি) অতিষ্ঠ। তিনি সন্দরী নারীদের বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে থাকেন। রাজি না হলে, বিভিন্নভাবে হয়রানি করেন। কাদেরের অত্যাচারে এলাকার রাস্তা দিয়েও চলাচলে যায় না।

হাজী ইউনুচ গাজী তার বক্তব্যে বলেন- এই কাদের সুদে ও আদম ও মাদক ব্যবসা করে হঠাৎ অনেক টাকার মালিক হয়ে গেছে। কাদেরের বিরুদ্ধে কথা বলায় সে আমার দুই ছেলেকে মামলা দিয়ে হয়রানি করেছে। আমরা এলাকার শান্তিপ্রিয় মানুষ। আমরা এলাকার শান্তি চাই। স্থানীয় ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন- কাদের একজন আদম ব্যবসায়ী। বিদেশে লোক নিয়ে যাওয়ার জন্য বহুলোকের কাছ থেকে টাকা নিয়ে, বিদেশে লোক না পাঠিয়ে হয়রানি করে। আমার কাছে ভুক্তভোগীরা আসলে আমি কাদেরের কাছে যায় এবং তার বলি। সে আমাকে অপমান করে এবং বলে তুই কে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন- মশি^মনগর ইউনিয়নের প্রায় শতাধিক অসহায় মানুষ তার মামলায় হয়রানির শিকার হয়েছে। প্রায় অর্ধশতাধিক পরিবার বাড়িছাড়া হয়ে অন্যত্র বসবাস করছে। কাদেরের অত্যচারে আমরা এলাকায় মানসম্মান নিয়ে বসবাস করতে পারছি না।

তার অপকর্মের কারণে আমরা এলাকাবাসী সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা কাদেরের সুষ্ট বিচার দাবি করছি। মানববন্ধনে বক্তব্য দেন- ইউপি সদস্য মোঃ আমাদুজ্জামান আসাদ, হাজী ইউনুচ গাজী, স্থাসীয় মসজিদের ইমাম রাসেল হোসেন, ভুক্তভোগী গৃহবধু সালমা ইসলাম, মিতা খাতুন, সমাজ সেবক আশরাফুল ইসলাম, হারুন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি