শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘শয়তানের নিঃশ্বাসের’ মাধ্যমে প্রতারণা!, ৩ ইরানি নাগরিকসহ ৫জনকে গ্রেফতার

‘ডেভিল ব্রেথ- শয়তানের নিঃশ্বাসের’ মাধ্যমে প্রতারণা! এই চক্রের সদস্য ৩ ইরানি নাগরিকসহ ৫জনকে গ্রেফতার করেছে যশোরের ডিবি পুলিশ। এসময় তাদের কাছ ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়েছে। রবিবার রাতে যশোর শহরের হাটখোলা রোডের আবাসিক হোটেল সিটি প্লাজ ও ঢাকার ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন সোমবার বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো গোপালগঞ্জ সদর উপজেলার ঘ্যানাসুর গ্রামের মৃত সারোয়ার শেখের ছেলে খোরশেদ আলম (৫৩), বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাইদুল ইসলাম বাবু (৩৫), ইরানের রাজধানী তেহরানের খরাজ গহরদস্ত এলাকার নাদের মাহবুবীর ছেলে খালেদ মাহবুবী (৫৪), তার ছেলে সালার মাহবুবী (১৬) ও বোলভার আজাদী এলাকার লতিফ মাসুফির ছেলে ফারিবোর মাসুফি (৫৭)।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, যশোরের অভয়নগর উপজেলার বর্ণী হরিশপুর বাজারে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির “মরিয়ম স্টোর” নামক মুদিখানা দোকান রয়েছে। তিনি ওই দোকানে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ রকেট, সিউরক্যাশ, উপায়সহ মোবাইল রিচার্জের ব্যবসাও পরিচালনা করেন। গত ৮ এপ্রিল তার দোকানের সামনে একটা প্রাইভেটকার থামিয়ে অজ্ঞাতনামা ৩/৪ জন লোক নামে। এরপর তাদের মধ্যে ২জন লোক দোকানে প্রবেশ করে। তাদের একজনের মাথায় টুপি, মুখে মাক্স, প্যান্ট, শার্ট পরিহিত ছিল। টুপি পরিহিত লোকটি ৫০ উর্ধ্ব বয়সি। দোকানে আসা লোকগুলো আরবী ভাষায় কথা বলে। নারিকেল তেল ক্রয়ের কথা বলে দোকানদার শরিফুলের সাথে হ্যান্ড শেক করে এবং মানিব্যাগ থেকে টাকা বের করে তার মুখের কাছে নেয়। এতে শরিফুল জ্ঞানশূন্য হয়ে পরে এবং লোকগুলোর কথা মত কাজ করতে থাকে। এরপর ওই দুই ব্যক্তি দোকানে থাকা নগদ প্রায় ৬ লাখ টাকা নিয়ে যায়।

এ ঘটনায় শরিফুল ছেলে বাদী হয়ে গত ৫ মে অভয়নগর থানার মামলা করেন।

তিনি আরো জানান, যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে ওসি রুপণ কুমার সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের এসআই নুর ও মামলার তদন্তকারী অফিসার অভয়নগর থানার এসআই বিমান তরফদারের সমন্বয়ে,ও বিবি পুলিশের কনস্টেবল আশরাফ হোসেনের দূরদর্শিতায় তদন্তে নামেন পুলিশের চৌকস সদস্যের দল। তারা ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং প্রাইভেটকারের রেজিষ্ট্রেশন নম্বরের সূত্রধরে জড়িতদের নাম ঠিকানা শনাক্ত করেন। এরপর ৭মে রাতে ঢাকার ভাটারা এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলম (৫৩) ও সাইদুল ইসলাম বাবু (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের তথ্য মতে যশোরের শহরের হাটখোলা রোডের আবাসিক হোটেল সিটি প্লাজায় গতকাল রাতে ওই ঘটনায় জড়িত ইরানী নাগরিক খালেদ মাহবুবী (৫৪), ফারিবোর মাসুফি (৫৭) ও সালার মাহবুবীকে (১৬) গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, ৪,৩৫৯ মার্কিন ডলার, ৩২৫ ইন্ডিয়ান রুপি, ১৮ লাখ ৮০ হাজার ইরানি মুদ্রা, ১০০০ ইরাকের মুদ্রা, ১৮৫ নেপালী মুদ্রা, ১০০০ ভিয়েতনামের মুদ্রা ও ৫৪ হাজার ৭০০ টাকা, ৩টি পাসপোর্ট এবং ৭টি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ “ডেভিল ব্রেথ” শয়তানের নিঃশ্বাস প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা যশোর জেলা, খুলনা জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতারণা করে আসছে এবং বিশ্বের বিভিন্ন দেশে প্রতারণা করে থাকে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন