শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কলারোয়ায় কিশোর গ্যংয়ের হামলায় তরুণ নিহত

সাতক্ষীরার কলারোয়া কিশোর গ্যাংয়ের হামলায় মনিরুল ইসলাম নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) ভোর রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ৩১ মে কলারোয়া হাসপাতালের পাশে রাস্তার উপর হামলা চালায় গ্যাংটি। এ ঘটনায় প্রধান অভিযুক্ত তরুণ রানাকে আটক করেছে পুলিশ।

নিহত মনিরুল ইসলাম (১৭) সে কলারোয়ার গদখালি গ্রামের মৃত. জাকির হোসেনের ছেলে। ছেলেটি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতো।

নিহতের স্বজনরা জানান, মনিরুল ইসলামের কাছ থেকে ঝিকড়া দক্ষিণপাড়ার মিন্টুর ছেলে রানা (২০) একটি বাটন মোবাইল কেড়ে নেয়। চাইলেও মোবাইল দুই দিন ফেরৎ দেয়নি। এরপর ৩১ মে রাত ১০টার দিকে মোবাইল দেওয়ার কথা বলে মনিরুলকে বাড়ি থেকে ডেকে নেয়। হাসপাতালের পাশের সড়ক পর্যন্ত পৌঁছালে সেখানে রানা সেভেন আপের বোতল দিয়ে মাথায় আঘাত করে জখম করে।

এ সময় রানার সঙ্গে আরও ৭-৮ জন তরুণ ছিল। এদের গ্যাং রয়েছে। এলাকায় এভাবে অশান্তি করে।

কলারোয়া থানার ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম জানান, এ ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে রানার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল।

মামলায় ৩ জুন তাকে আটক করে কারাগারে পাঠানো হয়। এখন মামলাটি হত্যা মামলায় পরিণত হবে। মামলাটি তদন্তাধীন রয়েছে ঘটনায় জড়িত বাকিদেরও আইনের আওতায় আনা হবে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা