শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রেমে ব্যর্থ হয়ে ন্যাড়া হয়ে ৫ কেজি দুধ দিয়ে যুবকের গোসল

পাঁচ বছরের প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হওয়ায় প্রেমিকার স্মৃতি মুছতে গ্রামবাসীর সাথে নিয়ে মাথার চুল ফেলে ন্যাড়া হয়ে পাঁচ কেজি দুধ দিয়ে গোসল করে নতুন শেরওয়ানি পরে গ্রাম ঘুরেছে সাতক্ষীরা কলারোয়ার আব্দুল আহাদ (২৩) নামের এক যুবক।

যুবকের মাথায় গরুর দুধ ঢেলে গোসল করার এমন একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আলোচনায় এসেছে।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৯ জুন) বিকালে সাড়ে তিন টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়াল পাড়া গ্রামের বটতলায়। তবে ঘটনাটি সাংবাদিকদের কাছে জানাজানি হয় শনিবার।

আব্দুল আহাদ ওই গ্রামের রয়েল বক্সের ছেলে।

চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন বলেন, মাথায় দুধ ঢেলে গোসল করা ওই যুবক পেশায় নির্মাণ শ্রমিক।

গত পাঁচ বছর যাবত একই গ্রামের একটি স্কুলছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ১৫ দিন আগে ওই মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। ক্ষোভে প্রেমিকার সকল স্মৃতি ভুলতে মাথা ন্যাড়া করে পাঁচ কেজি দুধ দিয়ে গোসল করে এলাকাবাসীকে মাঝে মিষ্টি বিতরণ করে ওই যুবক।

আহাদ আলীর মা পারভীনা বেগম বলেন, ছেলে সকল ধরনের কাজ করে সংসার চালাত। পাশাপাশি ওই মেয়েকে প্রচন্ড ভালোবাসতো। বিয়ে করার স্বপ্ন দেখেছিল। এটা আমরা সকলে জানতাম। আমরা ওদের বিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু মেয়ের বাবা অন্য জায়গায় মেয়েকে বিয়ে দেওয়ার কারনে ছেলে মানসিকভাবে ভেঙে পড়ে। এক পর্যায়ে গতকাল গ্রামের অধিকাংশ মানুষকে সাথে নিয়ে গোয়ালপাড়া বটতলা নামক স্থানে গিয়ে মাথা ন্যাড়া করে পাঁচ কেজি গরুর দুধ দিয়ে গোসল করে নতুন শেরওয়ানি পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করে।

আমার ছেলে এখন ওই মেয়েকে ভুলতে চায়।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত