শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

কলারোয়ায় সরসকাটি বাজারে আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপনের মতবিনিময় সভা

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের জনসংযোগ, কর্মীসভা ও মতবিনিময় সভা অব্যাহত রয়েছে। আওয়ামীলীগের দু:সময়ের কান্ডারি সাবেক ছাত্রলীগের লড়াকু নেতা, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তালা- কলারোয়া আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশায় দলীয় নেতা- কর্মীসহ আপামর জনগণ আজ এলাকাভিত্তিক জনসংযোগ ও মতবিনিময় সভায় একত্রিত হচ্ছেন।

এরই অংশ হিসাবে শনিবার( ১০ জুন) বিকালে জয়নগর ইউনিয়নের সরসকাটি বাজারে স্থানীয় আ’লীগ নেতা- কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের জয়ের বিকল্প নেই। তিনি বিএনপি- জামায়াতের দেশ বিরোধী কর্মকান্ডকে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করে তালা- কলারোয়ায় আ’লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা- কর্মীদেরকে ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, জয়নগর ইউপির সাবেক চেয়ারম্যান সামছুদ্দীন আল মাসুদ বাবু, পৌর আ’লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, আ’লীগ নেতা মাস্টার জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম সহ অসংখ্য স্থানীয় ইউনিয়ন আ’লীগ নেতা- কর্মীবৃন্দ।

উল্লেখ্য, আ’লীগের ত্যাগী নেতা ফিরোজ আহম্মেদ স্বপন দীর্ঘদিন যাবৎ তালা ও কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আ’লীগ নেতা- কর্মীদের মাঝে ধারাবাহিভাবে জনসংযোগ, কর্মীসভা, মতবিনিময় সভা ও উঠান বৈঠকের মধ্য দিয়ে দলকে সংগঠিত করতে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।

এ সকল কার্যক্রমে ইতোমধ্যে তিনি একজন কর্মীবান্ধব নেতা হিসাবে পরিচিতি লাভ করেছেন বলে সাংগঠনিকভাবে ভাবে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল