শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউপি চেয়ারম্যান বাহারুলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলামের বিরুদ্ধে এক ইউপি সদস্যের জমি জবরদখল করার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কয়রা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কয়েক দিন ধরে ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলাম কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে কয়রা সদরের কপোতাক্ষ মহাবিদ্যালয়সংলগ্ন আমার বাড়ির পাশের একটি জায়গা ভরাট করছেন। এতে বালুর সঙ্গে আসা নদীর লোনা পানিতে আশপাশের মিষ্টি পানির পুকুর তলিয়ে গেছে। পুকুরের মাছও মারা গেছে। নদীর লোনা পানিতে বসতবাড়ির গাছগাছালি মারা যাওয়ার উপক্রম হয়েছে। এ কারণে গত বৃহস্পতিবার আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অবৈধভাবে লোনা পানিসহ বালু উত্তোলন বন্ধের লিখিত আবেদন করি। এতে ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলাম রবিবার সকাল থেকে আমার বসতবাড়ির সীমানা বেড়া ভেঙে ১০ শতক জমিতে বালু তুলে জবরদখলের চেষ্টা করছেন।থ

মিজানুর রহমান অভিযোগ করেন, ‘সকালে চেয়ারম্যান তার পেটোয়া বাহিনী পাঠিয়ে আমার জমির সীমানা বেড়া ভেঙে দিয়েছেন। আমি তাদের হাতে-পায়ে ধরেও থামাতে পারিনি। চেয়ারম্যান বাহারুল ইসলামকে ফোন করলে তিনি গালিগালাজ করেছেন। আমি বারবার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বললেও তিনি শুধু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন। কার্যকর কোনো পদক্ষেপ নেননি।

এদিকে গতকাল বিকেলে ওই ইউপি সদস্যের জমি মাপজোখের আমিন আব্দুর রউফ কবিরাজকে মারপিট করে চেয়ারম্যানের মাদকাসক্ত পেটোয়া বাহিনী। তিনি সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামের বাসিন্দা।

আমিন আব্দুর রউফ কবিরাজ বলেন, গতকাল বিকেলে আসরের নামাজের পরে চেয়ারম্যান বাহারুলের গুন্ডা বাহিনী আমাকে মসজিদ থেকে তুলে নিয়ে যায়। এরপর কপোতাক্ষ কলেজের সামনে বিল্লালের চায়ের দোকানে নিয়ে বেধড়ক মারপিট করে। এসময় হত্যার হুমকি দেয় তারা। আমার অপরাধ ইউপি সদস্যের জমির সঠিক মাপজোখ ও সীমানা নির্ধারণ করে দেওয়া।”

অভিযোগের বিষয়ে চেয়ারম্যান বাহারুল ইসলাম বলেন, ‘তিনি যেসব অভিযোগ করেছেন তা সঠিক নয়। যেখানে বালু ভরাট করা হচ্ছে, সেটি আমার মালিকানাধীন জমি। এখানে কারও জমি জবরদখল করার প্রশ্নই আসে না।থ

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান বলেন, ‘খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ডিউটি থাকায় সরেজমিনে যেতে পারিনি। নির্বাচনের ডিউটি শেষে সরেজমিনে গিয়ে লবণ পানির দ্বারা ক্ষতিগ্রস্তদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়