বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ডিবি ও সদর থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ১০

নড়াইলে ডিবি ও সদর থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার দশজন। নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সোমবার (১৯ জুন) মাদক মামলায় ২ জন, সাজা পরোয়ানাভুক্ত ১জন ও পরোয়ানাভুক্ত ৫ জন সহ সর্বমোট ৮ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন। নড়াইল ডিবি পুলিশ মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট হাবিবুর রহমান নূর ও তামিম শেখ নামের দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হাবিবুর রহমান লোহাগড়া উপজেলার কাশিপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং তামিম শেখ একই উপজেলার রাজুপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

রবিবার (১৮ জুন ) বিকালে লোহাগড়া পৌরসভার অন্তর্গত রাজুপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে পচাত্তর পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অভিযানকালে লিমন শেখ নামের অপর এক মাদক কারবারি পালিয়ে যায়। সে লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের লেলিন শেখের ছেলে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী