শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়ায় বর্ণিল আয়োজনে ‘কৃষকের ঈদ আনন্দ’

কলারোয়ার সোনাবাড়ীয়ায় প্রতি বছরের ন্যায় এবারও বর্ণিল আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হলো “কৃষকের ঈদ আনন্দ” অনুষ্ঠান। উত্তর সোনাবাড়ীয়া প্রাইমারী স্কুল মাঠে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বেশ ঢাকঢোল পিটিয়ে অংশ নেন কৃষকসহ এলাকার নানান পেশার মানুষ। ঈদ-উল-আযহার তৃতীয় দিন (শনিবার) অনুষ্ঠানটির আয়োজন করে সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থা।

সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন- যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন-অর-রশিদ। এসময় উপস্থিত ছিলেন- কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)’র সাতক্ষীরার উপ-পরিচালক মো. আজিজুর রহমান, সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, স্থানীয় ইউপি সদস্য মো. সাদ্দাম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- আশা’র চৌগাছা শাখার সহকারী ব্যবস্থাপক আব্দুল লতিফ কাজল, বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলার সভাপতি মো. মিজানুর রহমান, শিক্ষক আব্দুর রশিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

দিনব্যাপী অনুষ্ঠিত খেলার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল- দলীয় লাঠি খেলা, বালতিতে বল নিক্ষেপ, পালোয়ানের শক্তি পরীক্ষা, ৪ দলীয় রশি টানা, হাড়ী ভাঙ্গা ও ৪ দলীয় ক্রিকেট টুর্ণামেন্ট। খেলায় প্রত্যেক চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করা হয়।

সংস্থাটির ঈদ আয়োজন উপভোগ করতে অনুষ্ঠানস্থল ছিল নারী পুরুষে কানায়-কানায় পূর্ণ। মানুষের এমন উপস্থিতি জানান দিয়েছে সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থা যেন দিনবদলের যাত্রা শুরু করেছে। সংস্থার এমন সব ধারাবাহিক আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

সমগ্র অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন সংস্থার অর্ধশত স্বেচ্ছাসেবী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- আক্তারুল সরদার, ইয়াছিন আলী, ইনামুল হোসেন ও আব্দুল্লাহ আল গালিব।

দিনব্যাপী ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী হিসেবে ছিল সরকার নিবন্ধিত জাতীয় অনলাইন সংবাদ মাধ্যম আওয়ার নিউজ বিডি ও আঞ্চলিক সংবাদ মাধ্যম কলারোয়া নিউজ।

উল্লেখ্য, সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থা হলো একটি অরাজনৈতিক ও সেবামূলক সংস্থা। ইতোমধ্যে সংগঠনটি নানা সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কাজ করে সাধারণ মানুষের মাঝে আস্থা, ভরসা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা