শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে আগত প্রশিক্ষণার্থীদের সাথে এসপি সাদিরা খাতুন’র ওরিয়েন্টেশন

নড়াইলে আগত প্রশিক্ষণার্থীদের সাথে এসপি সাদিরা খাতুন’র ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন। ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উপলক্ষে নড়াইলে আগত প্রশিক্ষণার্থীদের সাথে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।

বুধবার (৫ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে আগত ১০ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে পরিচয়পর্ব শেষে নড়াইল জেলা ও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত তথ্য তুলে ধরেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নড়াইল। পুলিশ সুপার এ সময় প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন প্রশিক্ষণার্থীদের উদ্দেেশ্য বলেন, দেশের সর্ব্বোচ্চ বিদ্যাপিঠ থেকে লেখাপড়া সম্পন্ন করে বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার হয়েছেন, এখন নিজের অর্জিত জ্ঞান এবং প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব জ্ঞানকে দেশের কল্যাণে এবং জনগণের সেবায় কাজে লাগাতে হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনাদের মতো মেধাবী, উদ্যোমী, আইটি বিষয়ে দক্ষ অফিসারদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” সকলে সম্মিলিতভাবে সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করার এবং জনমুখী প্রশাসন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন প্রশিক্ষণার্থীদের বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দেবব্রত সরকার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, নড়াইলসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নড়াইলে আগত প্রশিক্ষনার্থীবৃন্দরা হলেন, শপথ বৈরাগী, সহকারী কমিশনার, মোঃ আলমগীর হোসেন, সহকারী কমিশনার, মোঃ রাশেদুল ইসলাম রানা, সহকারী পুলিশ সুপার, নাঈমা জাহান সুমাইয়া, সহকারী কমিশনার, সুমাইয়া জাহান ঝুরকা, সহকারী কমিশনার, মোঃ রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার, মোঃ নাবিল হোসেন, সহকারী কমিশনার, রবিন হালদার, সহকারী পুলিশ সুপার, জনাব এস, এম, নাজমুস ছালেহীন, সহকারী কমিশনার, জনাব মোঃ তামশিদ ইরাম খান, সহকারী কমিশনার, সাদমান সাকিব, সহকারী সচিব।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী