রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রেকিং দ্য সাইলেন্সে’র উদ্যোগে নারী ও কিশোরীদের নিয়ে দল গঠন সভা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্সে’র উদ্যোগে নারী ও কিশোরীদের নিয়ে আলীপুর এবং ফিংড়ি ইউনিয়নে পৃথকভাবে ১৮টি দল গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকাল ৩টায় সাতক্ষীরা সদর উপজেলা ফিংড়ী ইউনিয়নের দক্ষিণ ফিংড়ী ঋষি পাড়ায় এবং আলিপুর ইউনিয়নে বাদামতলা গাংনি ধমতলা পাড়ুই পাড়ায় ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” নামক প্রকল্পের আলোকে ৩৩জন নারী ও কিশোরীর সমন্বয়ে প্রতিটি দল গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এবং ফিংড়ী ইউনিয়নের ঋষি, হরিজন, বাগদি, মুন্ডা, চাড়াল, রাজবংশি ও কাওরা সম্প্রদায়ের নারী এবং কিশোরীদের সমন্বয়ে ১৮টি দলগঠন করা হয়। প্রতিটি দলে ৩৩ জন করে নারী ও কিশোরী অন্তর্ভুক্ত হয়েছে যাদের বয়স ১২-৩৫ এর মধ্যে।

ব্রেকিং দ্য সাইলেন্স উদ্যোগে গঠিত ১৮টি দলের সাথে প্রতিমাসে একটি করে সচেতনতামূলক সভা পরিচালনা করা হবে। অংশগ্রহণকারীরা তাদের অধিকার, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, যৌন প্রজনন স্বাস্থ্য, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয়, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দক্ষতা অর্জন করবে। সাথে সাথে তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তা বিষয়ে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করবে, যাতে তারা তাদের অধিকার বাস্তবায়নে এবং সামাজিকভাবে সকলের সাথে সমানভাবে অংশগ্রহণ করে বিদ্যমান সরকারি ও বে-সরকারি সকল সুযোগ সুবিধা গ্রহণের ক্ষেত্রে আগ্রহী হয়।

অংশগ্রহণকারী দলের মধ্যে সর্বসম্মতিক্রমে প্রতিটি দলের সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে।

দল গঠন সভা পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান ও হুমায়রা জামান।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়