সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টারঃ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিক ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরাল বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ১০টায় বিদ্যালয়ে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সাতক্ষীরার বিশিষ্ট্য-ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রাণী বরকন্দাজ ও অফিস সহকারী মফিজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে ১৫ আগস্টে শহীদদের আতœার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ আবুল হোসেন।

চিত্রাঙ্কণ ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সব শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়। উল্লেখ জেলা প্রশাসন ও শিশু একাডেমি কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল ইসলাম ও আমিনুল ইসলাম যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া জেলা গনগ্রন্থাগার আয়োজিত চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় মারিয়া খাতুন ২য় স্থান অধিকার করে। গতকাল (১৫ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমিতে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা