বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার উন্নয়নে খুশি হয়ে দেশের জনগণ আবারও তাকে দেশের প্রধানমন্ত্রী করবেন এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ,(সাতক্ষীরা): সাতক্ষীরায় শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ আগস্ট) বিকাল ৫টায় সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়া ঝুটিতলা সার্বজনীন পূজা মন্দির কমিটির আয়োজনে মন্দির কমিটির সভাপতি সুকদেব দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছেন বলেই তিনি আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জননেত্রী শেখ হাসিনা সাহষিকতার সাথে দেশের স্বপ্নের পদ্মাসেতু, কর্ণফূলী টানেল, বঙ্গবন্ধু স্যাটালাইট-১ মহাকাশে প্রেরণ, এক্সপ্রেস হাইওয়ে নির্মাণসহ মেঘা প্রকল্প বাস্তবায়ন করে বিশ্বের দরবারে
প্রসংশিত হয়েছেন।

দেখিয়েছেন আমরা পারি বাংলাদেশ পারে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশ ও জাতির ভাগ্যোন্নয়নে যে কাজ করেছেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে খুশি দেশের জনগণ তাই তাকে আবারও দেশের প্রধানমন্ত্রী করবেন ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, আমি জঙ্গি, সন্ত্রাস, মাদকমুক্ত ও বাল্যবিবাহমুক্ত একটি সুন্দর নান্দনিক সুন্দর সাতক্ষীরা গড়তে চায়। এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গসহ আগস্টের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন এমপি রবি।”

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান
জ্যোৎস্না আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর
বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আসিয় ইকবাল তুহিন, সাংগঠনিক সম্পাদক আহম্মাদুল কবির বাবু, সদর।উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ প্রমুখ।

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গসহ আগস্টের সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় আওয়ামী লীগের
বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ
চন্দ্র দাস।

একই রকম সংবাদ সমূহ

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

  • শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান