শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাতক্ষীরার তালায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৬, খুলনার একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, সাতক্ষীরা জেলার তালা থানাধীন বারাত গ্রামস্থ জনৈক মোঃ আবুল হোসেনের মুদির দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত ৬ জুলাই রাত সাড়ে ১১টার দিকে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে রতন দাস (৩২), পিতা-শ্রী জদু দাস, সাং-৬নং ওয়ার্ড, আরশ নগর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা এবং মোঃ আমজাদ হোসেন বিশ্বাস (৪৫), পিতা-শের আলী বিশ্বাস, সাং- ৫নং ওয়ার্ড, জাদপুর, থানা-তালা, জেলা-সাতক্ষীরা দ্বয়কে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত সাতক্ষীরা জেলার তালা থানাধীন এলাকায় গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা জেলার তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা

তালায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষবিস্তারিত পড়ুন

তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় পরিমাপের চেয়ে কম পেট্রোল বিক্রির অপরাধে মেসার্স মিলেনিয়ামবিস্তারিত পড়ুন

সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড়

সাংবাদিকদের নিয়ে একের পর এক আপত্তিকর মন্তব্য, ঠিকাদারদের কাছ থেকে কাজের বিপরীতেবিস্তারিত পড়ুন

  • তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, নদীর দুই পাড়ে মানুষের ঢল
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় জাতীয় সমবায় দিবস পালিত
  • ‎তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তালার শালিখা নদীতে অজ্ঞাতপরিচয় পুরুষের গলিত মরদেহ, উদ্ধারে পুলিশের চেষ্টা
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • তালায় মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগ, নিরাপত্তা চাইলেন ঘের মালিক
  • তালা মহিলা কলেজে এইচএসসিতে উপজেলার সর্বোচ্চ পাসের হার, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা
  • তালা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দাদুর সভা অনুষ্ঠিত
  • নির্বাচনী হাওয়া: তালার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ