শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তির আল্টিমেটাম, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে বিএনপি। বেঁধে দেয়া এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি।

রোববার (২৪ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেন ফখরুল।

সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেগম খালেদ জিয়াকে মুক্তি দিতে হবে।

তিনি বলেন, এই সরকার মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে। যেখানে নিম্ন আদালত ৫ বছর সাজা দেয়, সেখানে উচ্চ আদালত সাজা বাড়িয়ে ৭ বছর করেছে। তাহলে আদালতের কি অবস্থা একবার খেয়াল করেন। আজকে খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায় দেশের বড় ক্ষতি হয়ে যাবে।

ফখরুল বলেন, আজকে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার জন্য গ্রেনেড আমদানি করছে। আজকে কিছু অতি উৎসাহী পুলিশ এখনও অন্যায়ভাবে গ্রেপ্তার করছে। আমারা তাদের বলছি সতর্ক হয়ে যান।

খালেদা জিয়ার কিছু হলে সব দায়দায়িত্ব সরকারকে নিতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, শুধু মার্কিন স্যাংশন নয়। এই সরকারকে দেশের মানুষ স্যাংশন দিচ্ছে। দেশের মানুষ পরিষ্কার ভাষায় এক বাক্যে বলছে- অনেক হয়েছে, অনেক অত্যাচার-নির্যাতন করেছো, কারাগারে আটক করে রেখেছ আমাদের নেতাদের। আর আমরা সেটা হতে দেবো না।

তিনি বলেন, এখন সময় আছে, শান্তিপূর্ণ আন্দোলনের কথা ভেবে নিয়ে পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিয়ে রাজনৈতিক সংকট দূর করুন। অন্যথায় তার সব দায়িত্ব আপনাদের নিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ওবিস্তারিত পড়ুন

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নেই’ বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী
  • শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
  • বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী