শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আপনাদের আর রক্ষা নাই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ জেগে উঠেছে, আপনাদের আর রক্ষা নাই। এখনো সময় আছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেন। অন্যথায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। জনগণ আপনাদেরকে ছাড়বে না।

তিনি বলেন, আমেরিকা থেকে খালি হাতে ফিরে এসেছে। বাংলাদেশের মানুষ এ ভোটচোরদের আর দেখতে চায় না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তারা আমাদেরকে ভয় দেখায়। হুমকি ধমকি দেয়। কিন্তু কোনো কাজ হবে না। এখন এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি।

বৃহস্পতিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালাকচুয়া এলাকায় কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী রোডমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আজকে এ দেশে নিউক্লিয়ার নিয়ে এসেছে। কিন্তু জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করেনি। এসব নিউক্লিয়ার আনার আগে আশপাশের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। কিন্তু তাদের সেদিকে খেয়াল নেই। তারা বড় বড় প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুট করার জন্যই এ ধরনের প্রকল্প হাতে নিয়েছে। দেশের সব সেক্টর থেকে দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে। আমরা যেন এসব বিষয়ে কথা বলতে না পারি সেজন্য ডিজিটাল সিকিউরিটি আইন পাশ করেছে।

তিনি আরও বলেন, ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করায় আমাদের হাজার হাজার নেতাকর্মীকে খুন এবং গুম করেছে।আমাদের ৪৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের নেতাকর্মীরা ১৫ বছর যাবত আদালতের দ্বারে দ্বারে ঘুরছে। শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এদেশ ধ্বংসের দিকে ধাবিত হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের দেহটা আছে, কিন্তু প্রাণ নেই। ক্ষমতা হারানোর ভয়ে এরা এখন পাগল হয়ে গেছে। এদের হাতে আর সময় নেই। অল্প সময়ের মধ্যেই বিদায় নিতে হবে। পতন সামনে দেখে পাগলের মতো আবোল তাবোল বলছে। ভোট চোর এ সরকারের কোনো রক্ষা নেই।

আমীর খসরু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে গিয়ে অনেকের পায়ে ধরেছে। টিকে থাকার জন্য ম্যানেজ করার চেষ্টা করেছে। কিন্তু বিশ্ব বিবেক তাকে আর পাত্তা দেয়নি। আমরা ৭১ সালে একবার মুক্তিযুদ্ধ করেছি। এবার ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আরেকবার মুক্তিযুদ্ধ করব। অবৈধ ভোট চোর হাসিনা সরকারের পতন নিশ্চিত করব।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিনসহ কেন্দ্রীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা শুরু করে বিএনপির রোডমার্চ। এতে হাজার হাজার যানবাহন নিয়ে রোডমার্চে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা দলীয় সংগীত এবং নানা শ্লোগান দিয়ে মুখরিত করেন গোটা এলাকা।

একই রকম সংবাদ সমূহ

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতাবিস্তারিত পড়ুন

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেপ্তার ছয়জন
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি
  • ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী
  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প দৃশ্যমান হতে যাচ্ছে: এ্যানি
  • গোপালগঞ্জে আ.লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি
  • ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার