বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব -১৭) জেলা পর্যায়ের দুই দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী খেলায় বালিকা (অনুর্ধ্ব -১৭) লোহাগড়া উপজেলা দল টাইবেকারে ৫-২ গোলে নড়াইল সদর উপজেলা দলকে পরাজিত করে। এ টুর্নামেন্টে বালক-বালিকা দুইটি গ্রুপে জেলার তিনটি উপজেলা ও নড়াইল পৌরসভা দল অংশগ্রহণ করছে।

বুধবার (১১ অক্টোবর) সকাল ১০টায় নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে জেলা প্রশসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্দ্যোগে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গির আলম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নড়াইলের সহকারি পরিচালক নজরুল ইসলাম, নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আইয়ুব খান বুলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ দাস।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী