বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বকাপের আনন্দ দ্বিগুণে ফুডপ্যান্ডা ও টফি’র চুক্তি

কলারোয়া নিউজ ডেস্কঃ দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশ এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড এর টফি’র সাথে একটি অংশীদারিত্ব চুক্তি সই করেছে। এ চুক্তির ফলে ফুডপ্যান্ডায় খাবার অর্ডারে আকর্ষণীয় ছাড় পাবেন ডিজিটাল এন্টারটেইনমেন্ট অ্যাপ টফি’র সাবস্ক্রাইবাররা। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ চুক্তি সই হয়েছে।

এ চুক্তির ফলে বিশ্বকাপের খেলা দেখার আনন্দ বাড়াতে টফি’তে সাবস্ক্রাইব করা গ্রাহকদের আকর্ষণীয় ভাউচার ব্যবহারের সুযোগ দিচ্ছে ফুডপ্যান্ডা। টফি গ্রাহকরা ফুডপ্যান্ডায় খাবার অর্ডারে ১৫০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। বিশেষ এই ছাড় ভাউচার শুধুমাত্র একবার ব্যবহার করা যাবে। ফুডপ্যান্ডা অ্যাপে খাবার অর্ডারের এ ভাউচারগুলো বিশ্বকাপের ফাইনাল খেলা পর্যন্ত ব্যবহার করতে পারবেন টফির সাবস্ক্রাইবাররা।

ফুডপ্যান্ডা বাংলাদেশের নিউ ভার্টিকালসের অ্যাসোসিয়েট ডিরেক্টর সিদ্ধার্থ ভৌমিক বলেন, গ্রাহকদের পছন্দের খাবার অর্ডারে আকর্ষণীয় ছাড় উপভোগের জন্য টফির সাথে যৌথভাবে কাজ করতে পারায় আমরা আনন্দিত। এই অংশীদারিত্ব গ্রাহকদের সামগ্রিক ডাইনিং অভিজ্ঞতা বাড়ানোর জন্য আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

বাংলালিংকের টফির মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী , গ্রাহকদের আকর্ষণীয় সুবিধা এবং অভিজ্ঞতা প্রদানের জন্য বাংলাদেশের দুটি নামকরা ব্র্যান্ডের এই অংশীদারিত্ব গ্রাহকদের প্রতি আমাদের প্রতিশ্রুতিকেই তুলে ধরে। আমরা বিশ্বাস করি, এই অংশীদারিত্ব গ্রাহকদের বিশেষ ছাড় সুবিধা উপভোগ করার সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের সাথে বাংলালিংকের যৌথতা আরও দৃঢ় করবে। গ্রাহকদের এমন সুবিধা প্রদান করতে পারায় আমরা উচ্ছ্বসিত।

বাংলালিংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমাদ, টফির হেড অব কন্টেন্ট মাসুদুল আমিন রিন্টু, ফুডপ্যান্ডার ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরি, ফুডপ্যান্ডার হেড অব অ্যাডভার্টাইজিং অ্যান্ড পার্টনারশিপস আদনান ফারুকী এবং ফুডপ্যান্ডার হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স গাজী তাওহীদ আহমেদ এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিনেমা, ওয়েব সিরিজসহ বিভিন্ন ধরনের ডিজিটাল বিনোদনধর্মী আধেয় পাওয়া যায় টফি অ্যাপে। বিনোদনধর্মী আধেয় ছাড়াও অ্যাপটিতে বিশ্বকাপের খেলা দেখার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। বিশ্বকাপের খেলা দেখার সময় কিংবা ডিজিটাল বিনোদন উপভোগের আনন্দ আরও বাড়াতে মজাদার ও সুস্বাদু খাবার অর্ডারে টফি গ্রাহকদের বিশেষ ছাড় দিচ্ছে ফুডপ্যান্ডা।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত