শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ঘোনায় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে এমপি রবির উঠান বৈঠক

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নে জননেত্রী শেখ
হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে সদরের ঘোনা ইউনিয়নের ভাড়–খালী বাজারে মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর আয়োজনে ঘোনা ইউপি চেয়ারম্যান মো.
আব্দুল কাদের’র সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশ
আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। দেশের মানুষ ভালো আছে। দেশের উন্নয়নে তারা খুশি তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবারও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে এবং টানা ৫ম বারের মতো জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।”

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের
নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান
জ্যোৎস্না আরা, সেক্টর কমান্ডারস্ ফোরাম সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের
যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য যুব নেতা এডিশনাল
পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর মনোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম,
শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি, ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রফেসর আবুল কালাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মনিরুল ইসলাম, ইউপি সদস্য আবুল বাসার, ঘোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. কামাল হোসেন, নাজমুর রহমান রিন্টু, ঘোনা ইউনিয়ন মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো. মনিরুল ইসলাম প্রমুখ।

এসময় উঠান বৈঠকে উপস্থিত সকলের মাঝে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির ঐকান্তিক প্রচেষ্টায় এসময় দলীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতাবিস্তারিত পড়ুন

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেপ্তার ছয়জন
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি
  • ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী
  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প দৃশ্যমান হতে যাচ্ছে: এ্যানি
  • গোপালগঞ্জে আ.লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি
  • ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার