বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ব  সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৩” উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 “সাদাছড়ি হাতে ধরি স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৩” উদযাপন উপলক্ষে সাতক্ষীরায়  বর্ণাঢ্য  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর)  সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তর,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর আয়োজনে সাতক্ষীরা  কালেক্টরেট চত্বর হতে এক বর্ণাঢ্য  র‌্যালি বের হয়।  র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত  হয়।  সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ- পরিচালক  মাশরুবা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। এসময় আরো বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান,জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, শহর সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট ডাঃ হাবিবুর রহমান, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের  প্রধান শিক্ষক এম রফিকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ। এসময় বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে ৮ টি সময়ছড়ি ও ১৫ টি সাধারণ ছড়ি বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ শহিদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ
  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান