শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রশাসন সতর্ক

কলারোয়ায় ৪৮টি মন্ডপে শারদীয়া দুর্গাপূজার বর্ণিল আয়োজন

দীপক শেঠ, কলারোয়া: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দূর্গোৎসবকে কেন্দ্র করে কলারোয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব আর উৎসবের আনন্দ।
২০ অক্টোবর-২৩’ শুক্রবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূগা পূজা উৎসব শুরু হতে যাচ্ছে। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা নির্মাণ কাজে রং তুলির আঁচড় শেষে প্রতিমা সাজাতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা।
বিগত বছরের তুলনায় এ বছর কলারোয়ায় বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত চলছে সাজসজ্জ্বা, আলোকসজ্জা, প্যান্ডেল তৈরি ও ডেকোরেশনসহ অন্যান্য কাজ।

উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সন্দীপ রায় জানান, এ বছর উপজেলার ১টি পৌরসভা ও
১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকার ৪৮টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে কলারোয়া পৌর সভায় ৮টি পূজা মন্ডপে, ১নং
জয়নগর ইউনিয়নে ৯টি, ২নং জালালাবাদ ইউনিয়নে ৫টি, ৩নং কয়লা ইউনিয়নে ২টি, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে ২টি, ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে ৩টি, ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের ২টি, ৭নং চন্দনপুর ইউনিয়নে ৩টি, ৮নং কেরালকাত ইউনিয়নে ২টি, ৯নং হেলাতালা ইউনিয়নে ২টি, ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নে ৩টি, ১১নং দেয়াড়া ইউনিয়নে ৫টি ও ১২নং যুগিখালী ইউনিয়নে
২টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, বিগত বছরে ৪৬পূজা মন্ডপের তুলনায় এবছর জয়নগর ও কুশোডাঙ্গা ইউনিয়নে ২টি পূজা মন্ডপে নতুন সাজে পূজা অর্চনার ব্যবস্থা করায় ৪৮টি পূজা মন্ডপে পূজা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, উপজেলার ৪৮টি মন্ডপের প্রতীমা শিল্পীরা দিন রাত কাজ শেষে ইতোমধ্যে ধর্মীয় রীতিনীতি মেনে ষষ্ঠীবোধনের জন্য দেবী দুর্গাকে পূজণীয় করে তুলেছে। এখন মন্ডপে মন্ডপে চলছে সাজ সাজ রব। শেষ মূহুর্তে চলছে প্রতীমাকে বিভিন্ন অলংকরণসহ সাজ সজ্জার কাজ।

কলারোয়া পৌর সদরের উত্তর মুরারীকাটি পালপাড়া পূজা মন্ডপে মৃৎ শিল্পী প্রহ্লাদ বিশ্বাস বিশেষ প্রজাতির সুগন্ধী চিনিগুঁড়ো ধানের তৈরী দূর্গা প্রতিমা তৈরী করে দেশ-বিদেশের উৎসবমূখর মানুষের মন কেড়ে নিয়েছে।

এদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পূজা উৎযাপন পরিষদসহ বিভিন্ন পূজা মন্ডপের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায় জানান, শারদীয় দূর্গা উৎসবকে নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর থাকবে পুলিশ। এছাড়া পূজা মন্ডপে পুলিশ, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান জানান, ধর্ম যার যার’ উৎসব সবার। এই আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কলারোয়া
থানা প্রশাসন বদ্ধপরিকর।
শারদীয়া দূর্গা পূজা উৎসবে আইন শৃংখলা রক্ষায় পূজা আয়োজক কমিটির কর্মকর্তা সহ সকলের সহযোগীতা কামনা করে শান্তিপূর্ন পরিবেশে আনন্দ উপভোগ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, উপজেলার ৪৮টি পূজা মন্ডপে পূজা উদযাপন কমিটিকে সরকারিভাবে ৫০০ কেজি করে চাউল বরাদ্দ দিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়

হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধবিস্তারিত পড়ুন

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। শনিবারবিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
  • প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: সংসদে ধর্মমন্ত্রী
  • দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী
  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী