শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দূর্গা পুজার মহাঅষ্টমীতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ

মাহফিজুল ইসলাম আককাজ: শারদীয় দূর্গা পুজার মহাঅষ্টমীতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেছেন দলীয় নেতৃবৃন্দ।

রবিবার (২২ অক্টোবর) সদরের আলিপুর, ভোমরা, ফিংড়ী, ব্রহ্মরাজপুর ও ধুলিহরসহ সাতক্ষীরা সদরের বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শণ করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষে দলীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় কমিটির মিটিং ও ২২ তারিখ রবিবার থেকে জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে । সেজন্য তিনি ঢাকাতে অবস্থান করায় দলীয় নেতৃবৃন্দরা বীর মুক্তিযোদ্ধা এমপি রবির তার পক্ষ থেকে মহাঅষ্টমীতে সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন এবং সার্বিক খোঁজ-খবর নেন ও সকলের সাথে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার), সদর উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মিজানুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি প্রমুখ। এসময় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ, এলাকার জনপ্রতিনিধি ও পূজা মন্ডপে আগত ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা

বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা কিংবা ফৌজদারি মামলায় জড়িত নন-ক্যাডারবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি