সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

বেনাপোল প্রতিনিধি: বিএনপি-জামায়াতের দেশবিরোধী হরতাল, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

রবিবার (২৯ অক্টোবর) বিকাল ৪টার সময় শার্শা উপজেলার নাভারন বাজারে শান্তি ও উন্নয়ন সমাবেশ হয়। বিএনপি-জামায়াতের দেশবিরোধী হরতাল, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল নাভারন কলেজ এলাকা থেকে বের হয়ে সাতক্ষীরা মোড় ঘুরে কলেজের সামনে শেষে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াত-বিএনপি’র হরতাল বিরোধী বিভিন্ন শ্লোগানসহ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে রাজধানীতে সমাবেশের নামে বিএনপি-জামায়াত নৈরাজ্যে সৃষ্টি করছে। আওয়ামীলীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। আওয়ামীলীগ নেতা কর্মীদের সজাগ থাকতে হবে বিএনপি-জামায়াত দেশের কোন ক্ষতি করতে না পারে এবং জ্বালাও-পোড়াও করতে না পারে।

শান্তি সমাবেশ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু, যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধাক্ষ অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দির, শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক মফিজুর রহমান, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন-আহবায়ক আবুল হোসেন, শার্শা ইউনিয়ন আয়ামীলীগের সাধারন সম্পাদক মোরাদ হোসেন, উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আয়নাল হক, যুবলীগ নেতা জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগবিস্তারিত পড়ুন

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে ১০ হাজারবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ