বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পেঁয়াজ কাটলেই চোখে পানি? জেনে নিন সমাধান

পেঁয়াজ কাটলেই কম-বেশি সবারই ঝাঁঝ চোখে গিয়ে পানি ঝরে। কিন্তু নানা খাবারের সঙ্গে পেঁয়াজ না হলে চলেই না। আর পেঁয়াজ ছাড়া বেশির ভাগ রান্নাই হয় না। কিন্তু কখনও ভেবে দেখেছেন, কেন বার বার পেঁয়াজ কাটতে গেলেই চোখে জ্বালা করে?

পেঁয়াজে সালফেনিক অ্যাসিড উপাদান রয়েছে। কাটার পর সেগুলি বেরিয়ে অন্য এনজাইমের সঙ্গে মিশে যায়। তাতেই তৈরি হয় সালফার গ্যাস। সেটাই চোখে গিয়ে চোখ জ্বালা করে পানি ঝরে।

তবে রান্নার সময় এই এনজাইমগুলি কাজ করে না। তাই তখন আর চোখও জ্বালা করে না। পেঁয়াজ কাটার সময় এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করতে পারেন-

১. চিউইং গাম চিবানো : পেঁয়াজ কাটার সময় চিউইং গাম চিবোতে থাকুন। দেখবেন চোখ থেকে পানি পড়ছে না। আসলে পেঁয়াজের ঝাঁজ চোখে গিয়ে এমন হয়। তবে মুখে চিউইং গাম থাকলে সেই ঝাঁজ চোখ পর্যন্ত পৌঁছতে পারে না।

২. পাউরুটি খেতে খেতে পেঁয়াজ কাটুন : বাড়িতে চিউইং গাম না থাকলেও অসুবিধা নেই। হাতের কাছে পাউরুটি থাকলে সেটাই মুখে পুরে দিন। পেঁয়াজ কাটতে কাটতে পাউরুটি খেতে থাকুন। এর ফলে শ্বাস-প্রশ্বাস সঠিক ভাবে নিতে পারলে ঝাঁজের কারণে নাক বন্ধ হয়ে যাবে না। চোখেও পানি আসবে না।

৩. পেঁয়াজ কিছুক্ষণ ফ্রিজে রাখুন : ফ্রিজে পেঁয়াজ রাখেন না অনেকেই। তবে পেঁয়াজ কাটার সময় ‘কাঁদতে’ না চাইলে ফ্রিজে রাখতে পারেন কিছুক্ষণ। কাটার আগে পেঁয়াজ ফ্রিজে রেখে দিন। যত বেশি সময় রাখবেন, তত ভাল। তাহলে আর চোখ থেকে পানি পড়বে না।

৪. বরফ পানিতে ভিজিয়ে নিন : ফ্রিজে যদি পেঁয়াজ নাও রাখেন, তাহলে বরফ পানিতে পেঁয়াজগুলি ভিজিয়ে রাখুন। তবে পেঁয়াজের খোসা ছাড়িয়ে তারপর পানিতে ভিজিয়ে রাখবেন। এতে চোখ থেকে পানি পড়া তো দূর, পেঁয়াজের ঝাঁজ নাকে যাবে না।

৫. মোমবাতি জ্বালিয়ে রাখুন : পেঁয়াজ কাটার সময়ে একটি মোমবাতি জ্বালিয়ে রাখতে পারেন কাছে। এতে পেঁয়াজ থেকে নির্গত এনজাইমের ঝাঁজ আপনার চোখের পানির সঙ্গে বিক্রিয়া করার আগেই আগুনের শিখা তাকে আকর্ষণ করবে।

৬. ধারালো ছুরির ব্যবহার : খুব ধারালো ছুরি দিয়ে পেঁয়াজ কাটতে পারেন। অবাক লাগলেও এই পদ্ধতি কাজ করে। পেঁয়াজের কোষে কম ক্ষতি করে ধারালো ছুরি। তাই খুব বেশি এনজাইম বার হয় না। পেঁয়াজের মুখে না কি সবচেয়ে বেশি এনজাইম থাকে। তাই প্রথমেই সেগুলি কেটে বাদ দিয়ে দিন।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত