শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ৩২১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

হাবিবুর রহমান সোহাগঃ সাতক্ষীরায় ৩২১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ৩২১ কোটি টাকা ব্যয়সংবলিত ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সাতক্ষীরা জেলার তালা উপজেলাধীন কপোতাক্ষ নদের ওপর ৯ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৯৫ মিটার দীর্ঘ ব্রিজ ও ২০ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৮টি প্রাথমিক বিদ্যালয়।

এ ছাড়া ৩টি প্রকল্প বাস্তবায়িত করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)। ১২৩ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলার ৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন, ৮৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১ম সংশোধিত প্রকল্পের আওতায় জেলায় ৫টি নির্বাচিত মাদ্রাসাগুলোর উন্নয়ন ও ৫ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ। ২৪ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে আশাশুনির বুধহাটা ইউনিয়নের বেউলা কমিউনিটি ক্লিনিকের প্রকল্প বাস্তবায়ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

অপরদিকে, দুটি প্রকল্প বাস্তবায়িত করেছে গণপূর্ত অধিদপ্তর। যা ২য় পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ ও ৩ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত শ্যামনগর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ। আর বাকি ১টি প্রকল্প বাস্তবায়িত করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এ ছাড়া ৬৮ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ক্যানসারের রোগীদের জন্য ইসমাস তৈরি করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, সাতক্ষীরা-৪ আসনের জগলুল হায়দার এমপি, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএমসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ