মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ৩শ কেজি পুশকৃত চিংড়ি জব্দ, ২ ব্যবসায়ীকে কারাদন্ড

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৩শ কেজি পুশকৃত বাগদা চিংড়ি সহ দুই মৎস্যব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার টিকেট এলাকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা শাস্তি প্রদান করা হয়। মৎস্য ব্যবসায়ী রবিন্দ্র নাথ সরকারকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং রফিকুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

এ সময় ১১ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। অভিযানে জব্দকৃত পুশকৃত চিংড়ি মাছ গুলো পরে ডাম্পার ট্রাকের চাকার তলায় দিয়ে বিনষ্ট করা হয়। সাতক্ষীরার নির্বাহি ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন।
অভিযানকালে এ সময় সেখানে উপস্থিত ছিলেন, র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের স্কট কমান্ডার সিনিয়র এ.এস.পি মোঃ নাজমুল হাসান, সদর উপজেলা মৎস্য অফিসের সিনিয়র সাইন্টিফিক অফিসার নূরে আলমসহ অন্যান্যরা।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের স্কট কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টিকিট এলাকার একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে অপদ্রব্য (জেলি) পুশকৃত ৩০০ কেজি বাগদা চিংড়িসহ উক্ত দুই মৎস্য ব্যবসায়ীসহ ১৩ জনকে আটক করা হয়। এরপর তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন এবং বাকী ১১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একই সাথে জব্দকৃত চিংড়ি মাছ ডাম্পার ট্রাকের চাকার তলায় দিয়ে বিনষ্ট করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন