শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে মাইকেল মধুসূদন দত্তের মধুপল্লী দর্শনার্থীদের পদচারনায় মুখরিত

যশোরের কেশবপুর উপজেলার পর্যটনের লীলা ভুমি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভুমি সাগরদাড়ী মধুপল্লী আবারো দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির কারনে দীর্ঘদিন বন্ধ থাকায় দর্শনার্থী শুন্য হয়ে পর্যটন শিল্পে ব্যাপক ধ্বস নেমে আসে। যার বৈরী হাওয়ার ছোয়া লাগে সাগরদাড়ী মধুপল্লীতে। যার ফলে সরকার পর্যটন শিল্পের রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। করোনার ধাক্কা সামলে দীর্ঘ বিরতির পর অবশেষে গত ১৬ সেপ্টেম্বর সংস্কৃতিমন্ত্রনালয়ের অধিনে থাকা বাংলাদেশ প্রতœতত্ত¡ অধিদপ্তরের সকল পর্যটন এরিয়া সামাজিক দুরত্ব বজায় সাপেক্ষে উম্মুক্ত করে দেওয়ায় যশোরের কেশবপুর উপজেলার পর্যটনের লীলা ভুমি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভুমি সাগরদাড়ী মধুপল্লী আবারো দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে।

প্রতিদিন দুর-দুরন্ত থেকে দেশ বিদেশের শত শত পর্যটক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভুমি এক নজর দেখতে ছুটে আসছে। দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর ভ্রমণ পিয়াসিরা ঘরের বাইরে এসে স্বস্তির দম ফেলতে পেরে মহা খুশি। এমনি এক দর্শনার্থীর সাথে কথা হলে তিনি বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভুমি সাগরদাড়ী মধুপল্লীর রূপে তারা মোহিত হয়েছেন। কপোতাক্ষ নদ, কবির বিদায় বাদামতলা ঘাট, মধুসূদন মিউজিয়াম, মধুসূদন পাঠাগার, পাউবোর নির্মিত পার্ক পিকনিক স্পট সব কিছুই ভালো লেগেছে। বাস্তব কর্মজজ্ঞের ফাকে একটু সময় পেলেই তারা স্বপরিবারে এখানে ঘুরতে আসবেন।

এবিষয়ে মধুপল্লীর কাস্টডিয়ান মোহাম্মাদ যায়েদ বলেন, অনেক দিন যাবত লগডাউনে থাকা মধুপল্লীর শ্রীবৃদ্ধি ও দর্শনার্থীদের আকর্ষিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। বাধ্যতামুলক মাস্ক ও স্বাস্থ্য বিধি মেনে মধুপল্লী উম্মুক্ত করা হয়েছে। দর্শনার্থেিদর জন্য হ্যান্ড সেনিটাইজার সাবান পানি ও ব্যাসিনের ব্যবস্থা করা হয়েছে। যার ফলে ধীরে ধীরে দর্শনার্থেিদর ভীড় বাড়ছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা