শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বকশীগঞ্জে মরহুম লস্কর আলী স্মৃতি ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের জব্বারগঞ্জ এলাকায় অবস্থিত মরহুম লস্কর আলী স্মৃতি ফুটবল টূর্নামেন্ট এর ফাইনাল খেলা শনিবার (২৫ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিকের আয়োজনে জব্বারগঞ্জ বাজার সংলগ্ন মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

জব্বারগঞ্জ এলাকার তরুন সমাজ সেবক ও মরহুম লস্কর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আশরাফুল আলম রাসেল এর এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় ঝালরচর শান্তিনগর ফুটবল একাদশ ৩-১ গোলে জব্বারগঞ্জ বাজার ছাত্র সংগঠনকে পরাজিত করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার বিতরণ করা হয়।

ফুটবল টূর্নামেন্টে মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিকের সভাপতিত্বে এসময় বকশীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ, সমাজ সেবক শহিদুর রহমান মাস্টার, মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খবির উদ্দিন খোকা মাস্টার, সমাজ সেবক নাজির হোসেন, ডা. আশরাফুল আলম রাসেল, মেরুরচর ইউপির প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, ইউপি সদস্য ইউনিক মিয়া, ইউপি সদস্য সাইফুল ইসলাম সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভিন্ন এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ ফুটবল খেলাটি উপভোগ করেন।
খেলাটিতে রেফারির দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম। সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন রাসেল মিয়া ও রাজন মিয়া।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল