শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বড়দিন উৎসব পালন উপলক্ষে

আশাশুনিতে প্রস্তুতিমূলক প্রাক-বড়দিন উদযাপন

আশাশুনি প্রতিনিধি: আগামী ২৫ ডিসেম্বর যীশুখ্রীষ্টের জন্ম উৎসব তথা বড়দিন উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হিসাবে আশাশুনির বড়দলে প্রাক-বড়দিন উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে আশাশুনির বড়দল ইউনিয়নের বুড়িয়ায় ফাতিমা রানীর তীর্থ স্থানে আশাশুনি উপজেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত প্রাক-বড়দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতি পিউস হালদার।

সাধারণ সম্পাদক মাষ্টার লালন সরকারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতি মি. স্বপন বৈরাগী, সাধারণ সম্পাদক পৌল সাহা, সাংগঠনিক সম্পাদক রেভাঃ থিয়ফিল গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক যোসেফ খা খা, উপজেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর সরকার দীপু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃন্ময় মল্লিক প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মথি সিং, আগস্টিন গাইন সহ উপজেলার ৩৫টি চার্চের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

প্রাক-বড়দিনের আলোচনা সভায় বক্তাগণ আগামী ২৫ ডিসেম্বর সারা দেশের ন্যায় আশাশুনি উপজেলাতেও ৩৫টি চার্চে যথাযথভাবে উৎসব মূখর পরিবেশে যীশুখ্রীষ্টের জন্মদিন উৎসব বড়দিন উদযাপন করার জন্য বিশেষ দিক নির্দেশনা মূলক আলোচনা রাখেন এবং চার্চের অনুষ্ঠানে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকল প্রকার কার্যক্রম নিশ্চিত করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানের শুরুত্বে বাইবেল পাঠ করেন অমিত মন্ডল।

সবশেষে প্রাক- বড়দিন উদযাপন উপলক্ষ্যে কেক কাটা হয়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন