মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংসদ নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ৩৫ জন

রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা শেষ হয়েছে শনিবার (৯ ডিসেম্বর)। গত ৫ ডিসেম্বর আপিল আবেদন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫৬১টি জমা পড়েছে। প্রথম দিন ৪২, দ্বিতীয় দিন ১৪১, তৃতীয় দিন ১৫৫, চতুর্থ দিন ৯৩ জন এবং শনিবার ১৩০ জন আপিল আবেদন করেন। এসব আপিল আবেদনের মধ্যে ৩২টি আবেদন পড়েছে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে।

প্রার্থিতা নিয়ে পর্যায়ক্রমে আপিল শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১টা নাগাদ ৩৫ জন প্রার্থী তাদের মনোয়ন ফিরে পেয়েছেন। এখন পর্যন্ত ৫৭টি আপিল নিষ্পত্তি হয়েছে, ৩৫টি মঞ্জুর, ১৮টি না মঞ্জুর এবং ৪ টির সিদ্ধান্ত পরে হবে।

অনেকে প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন কমিশন মাঠে স্লোগান দেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

প্রার্থিতা ফিরে পাওয়া ৩৫ জনের মধ্যে রয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী মো. নজরুল ইসলাম, মাদারীপুর-২ আসনে ইউসুফ আলী সুমন, চট্টগ্রাম-১৫ আব্দুল মোতালেব, যশোর-৩ মো. মহিদুল ইসলাম, যশোর-৫ মো. হাবিবুর রহমান, ঢাকা-৫ মো. কামরুল হাসান, চট্টগ্রাম-১ মোহাম্মদ গিয়াস উদ্দিন, যশোর-৫ শেখ নুরুজ্জামান, মুন্সিগঞ্জ-২ মো. বাছু শেখ, যশোর-৩ মোহিত কুমার নাথ, খুলনা-৪ এসএম মোর্ত্তজা রশিদী দারা, যশোর-৬ হোসাইন মোহাম্মদ ইসলাম, ঢাকা-১২ খোরশেদ আলম খুশু, টাঙ্গাইল-৬ কাজী এটিএম আনিছুর রহমান বুলবুল, রংপুর-২ মো. জিল্লুর রহমান, কুষ্টিয়া-১ মহা. ফিরোজ আল মামুন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী