সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নলতায় গরীব অসহায় ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নলতায় গরীব অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা ভাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে নলতা করিম সুপার মার্কেটের (২য় তলা) নভো জীবন (ইউ কে) সহযোগীতায়, সাতক্ষীরা নবজীবন সংস্থার বাস্তবায়নে এবং নলতার সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় কমপ্যাক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট থ্রি, ডিজএডভানটেজড চিল্ড্রেন এডুকেশন সাপোর্ট, ইনকাম জেনারেশন এন্ড সেফ ওয়াটার, ফেজ-০৩ এর আওতায় ৪০ জনকে এ সহযোগিতা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ উদ্বোধন করেন নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার হেমায়েত হোসেন, নব জীবন সাতক্ষীরা এর প্রজেক্ট ম্যানেজার অছিউল আলম। সভাপতিত্ব করেন সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ) এর নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ, এসডিএফ এর হোসেন আলী, রুহুল আলম, উত্তম কুমার, সন্দীপ কর্মকার প্রমুখ।

এসময় শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, স্কুল ব্যাগ, ড্রেস সহ বিভিন্ন উপকরণ তুলে দেন অতিথিরা।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

  • মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান