মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার চালতেতলায় ঈগল প্রতীকের নির্বাচনী পথসভা

মাহফিজুল ইসলাম আককাজ : আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র পদপ্রার্থী সাতক্ষীরা-২আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের চালতেতলা বাজারে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার মনির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমাদের দক্ষিণ বঙ্গে পদ্মাসেতুসহ ব্যাপক উন্নয়ন করেছেন। সেজন্য জননেত্রী শেখ হাসিনাকে ভুলে যাওয়া আমাদের অন্যায় হবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী ৭ জানুয়ারি আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করে ৫ম বারের মতো জননেত্রী শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী করতে হবে। আমি দীর্ঘ ১০ বছর আপনাদের সেবায় কাজ করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বয়সের এই শেষ প্রান্তে আর একটি বার আপনাদের দোয়া, ভালোবাসা ও ঈগল পাখি প্রতীকে মূল্যবান ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও সেবা করতে চায়।”
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন যুব নেতা মীর মহিতুল আলম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সাবেক সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এসএম তুহিনুর রহমান তুহিন, সাইদুর রহমান অপু, পৌর ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান রনি প্রমুখ। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ