শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইডিয়ালের চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্প

আশাশুনিতে প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ

জিএম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল’র চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের সফলতা বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় আশাশুনি উপজেলা পরিষদের হলরুমে লিলিয়ানা ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে সেন্টার ফর ডিসএ্যাবল ইনডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় এবং আইডিয়াল এর বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

আাইডিয়াল সংস্থার পরিচালক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী।

প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, মেডিকেল অফিসার মিনাক কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, সহকারি শিক্ষা অফিসার গৌরাঙ্গ গাইন, সমাজসেবা’র ফিল্ড সুপারভাইজার শাহীনুজ্জামান, প্রশিক্ষক শারমিন চৌধুরী, বাংলাদেশ কৃষিব্যাংক আশাশুনি শাখার ব্যাবস্থাপক, রাম প্রসাদ বিশ্বাস, অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী, এ্যাডভোকেট গোলাম গনি দুদু, প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, এনজিও মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম এবং প্রকল্পের উপকারভোগী ও তাদের অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সহযোগিতা পেয়ে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সফলতা অর্জন করেছে এমন ১০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবার সে গল্প শোনায়। সভা শেষে প্রকল্পের ৭০ জন প্রতিবন্ধী শিশুর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

বিতরণকৃত উপকরণের মাঝে ৬ জন উপকারভোগীকে পাওয়ার গ্লাস (চশমা), ১ জনকে হেয়ারিং এইড, ৮ জনকে বড় অক্ষরের বই এবং ৫৫জনকে (স্কুলব্যাগ ১টি, ছাতা ১টি, খাতা ৬টি, কলম ১২টি, পেন্সিল ২টি, রাবার ১টি, কার্টার ১টি, স্কেল ১টি, ১টি জ্যামিতি বক্স এবং পেন্সিল বক্স ১টি করে) প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন