শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলার মাটিতে যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী বিএনপি’র কোন ঠাঁই নেই- শেখ সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি: ‘৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলেও পাকিস্তানি শাসক ও তাদের দোসরা বঙ্গবন্ধুকে সরকার গঠন করতে দেয়নি। কিন্তু স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে সে অপশক্তিকে নিশ্চিহ্ন করে আওয়ামী লীগ সরকার গঠন করে। কিন্তু পাকিস্তানের দোসর জিয়া-মুস্তাক বঙ্গবন্ধু সহ তার পরিবারের ১৮ জনকে হত্যা করে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেয়।

কিন্তু জননেত্রী শেখ হাসিনা সে ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের উন্নয়নে রাতদিন কাজ করছে। মানুষের খাদ্য, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা, নিরাপত্তা সহ ভোটাধিকার নিশ্চিত করেছেন। জিয়া-খালেদার কুপুত্র তারেক লন্ডনে বসে বাংলায় অরাজকতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। কিন্তু দ্বাদশ জাতীয় নির্বাচনের উৎসবের আমেজে তা নস্যাৎ হয়ে গেছে। আওয়ামী লীগ জনগণের দল। আর বিএনপি জনবিচ্ছিন্ন সন্ত্রাসী সমিতি। এরা মায়ের কোলের শিশু আগুনে পুড়িয়ে মারে।

দেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বাসে, ট্রেনে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলায় মেতে উঠেছে। কিন্তু ২২ হাজার ৭শ যুদ্ধাপরাধীর দল বিএনপিকে মুক্তিকামী স্বাধীন দেশের মানুষ শক্ত হাতে মোকাবেলা করেছে। লেজ গুটিয়ে বিএনপি এখন নিজেদের অস্তিত্ব নিয়ে শঙ্কায় ভুগছে। বাংলার জমিন থেকে একদিন যুদ্ধাপরাধী খুনি বিএনপি চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। ৭ জানুয়ারি নির্বাচনে এদেশের মানুষ নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের নেত্রী শেখ হাসিনাকে জয়ী করবে।’

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ-২ আসনের ৮ বারের সংসদ সদস্য জননেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি।

গোপালগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটুর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলে ফাহিম, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি. এম সাহাব উদ্দিন আজম, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন দিপু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম মিঠু, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের হাজার-হাজার নেতাকর্মী।

একই রকম সংবাদ সমূহ

গোপালগঞ্জে আ.লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানো ধারাবাহিক সহিংস হামলায় গোপালগঞ্জে প্রায় ১০০টি বাড়িঘরবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন
  • গোপালগঞ্জে সড়ক দু*র্ঘটনায় নিহ*ত ৪
  • গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরেক দফা বাড়লো
  • ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোলে গ্রেফতার
  • গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক রেজাউলের শোভাযাত্রা
  • একাত্তর পরবর্তী প্রকাশ্যে গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর সভা-সমাবেশ
  • টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, সাঁজোয়া যানে সেনাবাহিনী
  • অফিস না করেও বেতন-ভাতা নিচ্ছেন বশেমুরবিপ্রবি কর্মকর্তা হীরা!