শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকায় লাঠি হাতে বিএনপির মিছিল

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার সকালে ঢাকায় লাঠি মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সরকারের পদত্যাগ ও দ্বাদশ জাতীয় নির্বাচন বাতিলের দাবিতে শুক্রবার সকালে ঢাকায় লাঠি মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা নির্বাচন বর্জন এবং ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। ওই সময় তারা ‘অগ্রহণযোগ্য, প্রহসনমূলক ও ডামি’ নির্বাচনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, ‘সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অবৈধভাবে একতরফা নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে। এই নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। আমরা বিএনপি ও সমমনা বিরোধী দলের নেতা-কর্মীসহ জনগণকে ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছি।’

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন, ‘আমাদের দল সত্য, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের ভোটাধিকারের পক্ষে আর ক্ষমতাসীন দল লুণ্ঠন, বিদেশে অর্থপাচার এবং জনগণের অধিকার কেড়ে নেওয়ার পক্ষে। আমরা যারা ন্যায়বিচারের পক্ষে দাঁড়াই, তাদের জন্য বিজয় অনিবার্য।’

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা