শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ.লীগের নবনির্বাচিত এমপি স্বপনকে ফুলেল শুভেচ্ছা সাবেক জাপা নেতা মশিউরের

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানালেন কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সদ্য পদত্যাগকারী সভাপতি মশিউর রহমান।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাজধানী ঢাকায় সংসদ প্লাজার দক্ষিণ গেটের সামনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন পর মশিউর রহমান গত ৯ জানুয়ারি সাতক্ষীরা কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবং দলটি থেকে পদত্যাগের ঘোষণা দেন।
তিনি বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী এবং কলারোয়া প্রেসক্লাব ও কলারোয়া পাবলিক ইনিস্টিটিউটের আজীবন সদস্য।
শাসক দল আওয়ামী লীগে তিনি অচিরেই যোগদান করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

নবনির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সোনাবাডিয়া ইউপি চেয়ারম্যান বেনজীর হোসেন হেলাল, যুগ্ম সম্পাদক ও জয়নগরের সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু, চন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতাবিস্তারিত পড়ুন

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা
  • পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী
  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তির বক্তব্যে কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী