বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

রাজবন্দিদের মুক্তিসহ একদফা দাবিতে দুদিনের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সব মহানগরে এই কালো পতাকা মিছিল করবে দলটি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোববার (২১ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে দুদিনের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করছি। আগামী ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তিনি দলীয় নেতাকর্মীদের এই কর্মসূচি পালনের আহ্বান জানান।

প্রসঙ্গত, আন্দোলনে নেতৃত্বে থাকা বিএনপি সুসংগঠিত হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকায় বড় ধরনের সমাবেশের মাধ্যমে আবারও আন্দোলন শুরু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটির স্থায়ী কমিটি। সমমনা দল ও জোটের শীর্ষ নেতারা জানান, তারা কোনো ধরনের সহিংস আন্দোলনে যাননি। ভোট বর্জনের ডাকে জনগণ সাড়া দিয়েছে এটা তাদের বড় সফলতা। রাজনৈতিকভাবে তারা বিজয়ী হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বেশকিছু গণতান্ত্রিক দেশও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে বিবৃতি দিয়ে জানিয়েছে।

তাদের এও পর্যবেক্ষণ, আন্দোলন কর্মসূচি নির্ধারণ ও বাস্তবায়নে বিএনপিসহ তাদেরও কিছু ঘাটতি ছিল। তাদের লোকবল না থাকায় বড় দল হিসাবে বিএনপির নেতাকর্মী মাঠে যতটা থাকার বিষয়ে ধারণা করা হয়েছিল, তা নামেনি। সমন্বয়ের কিছুটা অভাব ছিল। দায়িত্বশীল নেতারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেননি। আবার এটাও ঠিক, বিএনপিকে ভাঙার বিষয়ে সরকার সব ধরনের কৌশল নিয়েছিল, কিন্তু কাজ হয়নি। সেক্ষেত্রে বিএনপি সফলতা দেখিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী