বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ইউসিসিএ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ) এর ৪১তম বার্ষিক সাধারণ সভা (২০২২-২৩) রবিবার (৪ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় ইউসিসিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সাধারণ সভায় ইউসিসিএ লিমিটেড এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

বিআরডিবি’র জুনিয়র অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তানজিয়ারা খাতুন প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক ইউপি সদস্য এসএম গোলাম ফারুক, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আবুল কাশেম, সমবায়ী শেখ লুৎফর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ ক্যাটাগরিতে মনোনীত সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, শেখ শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় উপজেলার ১০২ টি সমবায় সমিতির সমবায়ীদের উপস্থিতিতে ইউসিসিএ লিমিটেড এর ২০২২-২০২৩ সালের মূল কর্মসূচির ও আবর্তক তহবিলের (সমন্বিত) জমা খরচের হিসাব বিবরণী প্রকাশ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে