শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার প্রস্তুতি সভা

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ: শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও জ্ঞানভিত্তিক জাতি গড়ে তুলতে বিতর্ক প্রতিযোগিতার ভূমিকা অপরিসীম। এ উদ্দেশ্যকে সামনে রেখে সংসদীয় পদ্ধতিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগার কর্তৃক স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারী) সকালে রাজস্ব অফিস চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও রাজস্ব অফিস গণপাঠাগার’র সভাপতি মোহাম্মদ আজাহার আলীর সভাপতিত্বে ও গণপাঠাগার’র সদস্যসচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান, একই কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্যামাপদ দাস, কাজী আলাউদ্দিন কলেজের সহকারী অধ্যাপক রাম প্রসাদ ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, গণপাঠাগার’র সদস্য আশেক মেহেদী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গণপাঠাগার’র সদস্য শেখ শাওন আহমেদ সোহাগ সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪ টি মহাবিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ কবরে।

আগামী ৬ ফেব্রুয়ারী কালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কারবালা মাধ্যমিক বিদ্যালয় বনাম কালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় একই স্থানে নলতা মাধ্যমিক বিদ্যালয় বনাম মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ৭ ফেব্রুয়ারী কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় বনাম কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় একই স্থানে রতনপুর তারকনাথ মাধ্যমিক বিদ্যাপীঠ বনাম ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করবে।

এছাড়া কলেজ পর্যায়ে ৮ ফেব্রয়ারি রোকেয়া মনসুর মহিলা কলেজ প্রাঙ্গনে কালিগঞ্জ সরকারি কলেজ বনাম কাটুনিয়া রাজবাড়ী কলেজ একই স্থানে রোকেয়া মনসুর মহিলা কলেজ বনাম নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ অংশগ্রহণ করবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা