শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী রেজিস্ট্রেশনের শেষ দিন আজ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুর্দান্ত গতিতে চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম। ” আগামীর পথে চলো একসাথে”- এই স্লোগানে ঐতিহ্যবাহী কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চলমান রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হচ্ছে আজ ১৫ ফেব্রুয়ারি।

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কলারোয়া সরকারি কলেজ সাফল্যের সিঁড়ি বেয়ে বিপুল কৃতী শিক্ষার্থী গঠনের কারিগর। সেই কলেজের সুবর্ণজয়ন্তী নজরকাড়া আয়োজনে উদযাপনের জন্য একদল প্রাক্তন কৃতী শিক্ষার্থী, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে উদ্যোগ গ্রহণ করেন।

সেজন্য ২০২৩ সালের ১০ নভেম্বর আলোচনা ও সকলের মতামতের ভিত্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও সদস্য সচিব নির্বাচন করা হয় যথাক্রমে কলেজ অধ্যক্ষ প্রফেসর এস,এম আনোয়ারুজ্জামান ও ব্যাংক কর্মকর্তা কাজী আছাদুজ্জামানকে। এছাড়া রেজিস্টার শেখ রেজাউল করিম, ব্যাংক কর্মকর্তা সিজিএম আসাদুজ্জামান মিলন, মোহাম্মদ আসাদ, আজহারুল ইসলামসহ অনেক প্রাক্তন শিক্ষার্থীদের সম্বন্বয়ে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

তাছাড়া বিভিন্ন উপকমিটির গঠনের পাশাপাশি একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। আগামী ১৩ ই এপ্রিল কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ গৃহিণী ও সন্তানদের নিয়ে রেজিস্ট্রেশন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব জানান, ঐতিহ্যবাহী কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী আড়ম্বরপূর্ণ এক সুবিশাল কলেবরের অনুষ্ঠান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। হারিয়ে যাওয়া দুরন্ত তারুণ্যের সোনাঝরা দিনের সহপাঠীদের সাথে এক মহা মিলনমেলা অপেক্ষা করছে সকলের জন্য।

এজন্য সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ১৫ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হচ্ছে। আর কোন ভাবেই রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো সম্ভব নয় বলে আয়োজকরা জানান।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা