শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে

তীব্র শীতের পর এখন সারা দেশে মিশ্র আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে। তবে সামনে আসছে অসহনীয় গরম। আগামী তিন মাসের আবহাওয়া পরিস্থিতি নিয়ে দেওয়া আগাম বার্তায় এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কার বার্তা দিয়েছে সংস্থাটি।

আগামী তিন মাসের আবহাওয়া পূর্বাভাসে অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য জানান।

সংস্থাটি জানায়, গত জানুয়ারি মাসে সার্বিকভাবে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা কম (১৫.৮%) বৃষ্টিপাত হয়েছে। তবে খুলনা বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে।

পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ুপ্রবাহের সংযোগ ঘটায় ১৭ থেকে ১৯, ২০ থেকে ২৫ ও ৩০ থেকে ৩১ জানুয়ারি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ সময় জানুয়ারি মাসে সাতক্ষীরায় সর্বোচ্চ ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এছাড়া উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করায় ২ থেকে ৫, ১২ থেকে ১৫, ১৭ থেকে ১৮ ও ২০ থেকে ৩০ জানুয়ারি দেশের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যায়। এ সময় গত ২৮ জানুয়ারি দেশের সর্বনিম্ন ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়। এ মাসে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পরিস্থিতির সৃষ্টি হয়।

এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা ২ ডিগ্রি সেলসিয়াস কম ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক ছিল এবং গড় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। শৈত্য প্রবাহ, কৃষি আবহাওয়া এবং দেশের নদ-নদীর অবস্থা জানুয়ারি মাসের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী তিন মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে আগামী তিন মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এছাড়া আগামী তিন মাসের মধ্যে দেশের পশ্চিম, উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ৪ থেকে ৮ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

এর বাইরেও এই সময়ের মধ্যে দেশে ৩ থেকে ৫টি মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী তিন মাসের মধ্যে মৃদু তাপপ্রবাহ অর্থাৎ দেশের তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সেই সঙ্গে মাঝারি ধরনের অর্থাৎ ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে প্রবাহ বয়ে য়েতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল