শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অমর একুশের আলোচনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুন্ডাদের মাতৃভাষা রক্ষার দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় অমর একুশের আলোচনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুন্ডাদের মাতৃভাষা সাদরি ভাষাকে রক্ষার দাবি করেছে সাতক্ষীরার দুই সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং আদিবাসী শিক্ষার্থীরা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের প্রাণকেন্দ্র আলোচনা কক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলন ও সাংস্কৃতিক সংগঠন প্রাণকেন্দ্র’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আলী হোসেন।
বিষয় বস্তুর আলোকে প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।

আলোচনা করেন, সিনিয়র সাংবাদিক আমিনা বিলকিস ময়না, উন্নয়ন কর্মী জিএম মনিরুজ্জামান মনির, মির্জা সুলতানা, সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জী, নাট্যকর্মী মনিরুল ইসলাম মিলন, সিকান্দার আবু জাফর, ফারিয়া যুথী, আনন্দ মুন্ডা, বৈশাখী মুন্ডা, সাবিত্রী মুন্ডা. দুর্জয় মুন্ডা, অগ্রঃ-বিসর্গ, পূজা মুন্ডা, হৃদয় মন্ডল, তীর্যক মন্ডল, মোহতারিমা তুবা।

নওশীন জামান, সিফাত হোসেন, ইমতি জামিল, অষ্টমী মুন্ডা, লিপিকা মুন্ডা, কাকলী মুন্ডা, সুদীপ্ত বাছাড়. মঙ্গল দাস প্রমুখ।

আলোচনা সভার শুরুতে শহিদদের স্মরণে উঠে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

আলোচনা সভায় আলোচক’রা বলেন, বাঙালী জানে মায়ের ভাষার মান বাঁচাতে কত প্রাণ এবং রক্ত দিতে হয়েছে। সে কারণেই বাঙালীর আবেগের এবং নৈতিক জায়গা হচ্ছে সবার মায়ের ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আজ বিভিন্ন ভাষার দাপটে ক্ষুদ্র নৃগোষ্ঠী মুন্ডাদের মাতৃভাষা সাদরি ভাষা বিলুপ্তির পথে তাই সাতক্ষীরার দুই সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে দাবি করছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষাকে সংরক্ষণ করতে হবে।

সাতক্ষীরার সুন্দরবন উপকূলের মুন্ডাদের মায়েরভাষা সাদরিকে সংরক্ষণ করতে হবে।

প্রসঙ্গত, অমর একুশে ফেব্রুয়ারি জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভির্য্য পরিবেশে পালনে দিবসের প্রথম প্রহরে সাতক্ষীরার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহিদবেদীতে নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি, ভোরে নগ্ন পায়ে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়